সর্বশেষ

ব্রাজিলের কোচ নিয়োগ দিয়েছে বসুন্ধরা কিংস

  • 5:39 pm - July 29, 2025
  • পঠিত হয়েছে:১৫৭ বার
বাংলাদেশ ক্লাব ফুটবলে ব্রাজিলের কোচ। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৯ জুলাই-লিগ শিরোপা পুনরুদ্ধার ও এএফসি চ্যালেঞ্জ লিগে ভালো করার লক্ষ্য নিয়ে নতুন কোচ নিয়োগ দিয়েছে বসুন্ধরা কিংস। ব্রাজিলের অভিজ্ঞ ও হাইপ্রোফাইল কোচ সার্জিও ফারিয়াসকে দায়িত্ব দিয়েছে দেশের অন্যতম শীর্ষ ক্লাবটি।

এএফসি চ্যালেঞ্জ লিগের জন্য সোমবার ছিল নিবন্ধনের শেষ সময়সীমা। নির্ধারিত সময়ের মধ্যেই এএফসি পোর্টালে ফারিয়াসের নাম কোচ হিসেবে পাঠিয়েছে কিংস।

শুধু কোচ নয়, খেলোয়াড় তালিকাতেও পরিবর্তন এনেছে তারা। ইংল্যান্ডের সান্ডারল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলের ফুটবলার কিউবা মিচেলকে নিবন্ধন করেছে কিংস।

ক্লাব সভাপতি ইমরুল হাসান জানিয়েছেন, ‘মিচেল বসুন্ধরা কিংসের হয়ে খেলবে। আশা করছি তিন-চার দিনের মধ্যেই সে ঢাকায় পৌঁছাবে।

নিয়মিত খেলার সুযোগ না পেয়ে এবার প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ায় ফুটবল খেলতে আসছেন ২১ বছর বয়সী এই ফরোয়ার্ড।

২০১৮ সালে প্রিমিয়ার লিগে অভিষেকের পর থেকে পাঁচ মৌসুম কিংসের দায়িত্বে ছিলেন স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন। তার বিদায়ের পর রোমানিয়ার ভ্যালেরি তিতে দায়িত্ব নিলেও লিগ ও এএফসি চ্যালেঞ্জ লিগে প্রত্যাশা পূরণ হয়নি, যদিও তার অধীনে দল জিতেছে ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপ।

ফলে নতুন মৌসুমের জন্য কোচিং প্যানেলে বড় পরিবর্তন আনে কিংস। কয়েক মাস ধরে বিভিন্ন দেশের কোচের সঙ্গে যোগাযোগের পর অবশেষে ফারিয়াসের ওপর ভরসা রাখে তারা।

সার্জিও ফারিয়াসের কোচিং ক্যারিয়ার বর্ণাঢ্য। কুয়েত, কাতার, মিসর, থাইল্যান্ড, চীন, সৌদি আরব ও দক্ষিণ কোরিয়ার ক্লাব ফুটবলে তার অভিজ্ঞতা রয়েছে। ২০০৯ সালে দক্ষিণ কোরিয়ান ক্লাব পোহাং স্টিলার্সকে এএফসি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতান তিনি।

এছাড়া ব্রাজিলের অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ দলেও দায়িত্ব পালন করেছেন তিনি। ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব সান্তোসের যুবদলও তার হাতেই গড়া।

এই শাখার আরও খবর

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au