সর্বশেষ

মিরপুরে থাকছেন না গামিনী ডি সিলভা

  • 5:50 pm - July 29, 2025
  • পঠিত হয়েছে:৮৮ বার
ঢাকার বাইরে কাজ করবেন গামিনী। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৯ জুলাই-শেষ হচ্ছে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে গামিনী ডি সিলভা অধ্যায়। একপ্রকার বিরক্ত হয়েই মিরপুর থেকে সরিয়ে ঢাকার বাইরে পাঠিয়ে দেয়া হচ্ছে গামিনীকে। হোম অব ক্রিকেটের উইকেটের ওপর বিরক্ত বাংলাদেশ ক্রিকেটর বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তার মতে, এই উইকেট পাশ মার্কও পাবে না।

তিনি উইকেট দেখছেন, পিচ কিউরেটরকে ডেকে এনে খুঁটিনাটি বোঝার চেষ্টা করছেন। বাংলাদেশ ক্রিকেটে এই দৃশ্য বোধ হয় এবার প্রথম।

কিন্তু প্রশ্ন ওঠে, ভালো উইকেট বানাতে না পারলে যদি হলুদকার্ড-লালকার্ড দেয়া হতো, গামিনী ডি সিলভার ভাগ্যে কী জুটতো? স্লো-লো উইকেট বানানোয় পারদর্শী এই পিচ কিউরেটর তো বছরের পর বছর ধরে ক্রিকেট পাড়ায় নিন্দিত।

আমিনুল ইসলাম বুলবুল বলছিলেন, আমরা উইকেটটা কেন বানাই? ভালো ক্রিকেট দেখার জন্য। আপনি যদি বলেন, হলুদ কার্ড-লাল কার্ডের কথা। তাহলে ইতোমধ্যে অনেকেই ১০-১২টি কার্ড খেয়ে বসে আছে।

প্রতিকী লাল কার্ড অবশ্য শ্রীলঙ্কান পিচ কিউরেটর একপ্রকার দেখতেই যাচ্ছেন! কিন্তু এত বিতর্কের পরও মিরপুরে একযুগ পার করা গামিনির চুক্তি সম্প্রতি বাড়ানো হয়েছে আরও একবার। তবে শেষ পর্যন্ত মিরপুরে থাকা হচ্ছে না তার।

বিসিবি সভাপতি বলেন, উইকেট যদি একজন ক্রিকেটার বা দলের মানোন্নয়নে প্রধান কারণ হয়, আমরা কোথাও পাশমার্ক পাবো না। আমাদের চট্টগ্রাম, সিলেট, বগুড়া, রাজশাহীর উইকেট বেশ ভালো। তবে সেগুলো পরিচর্যা করতে হবে এবং খেলাও হওয়া দরকার। আমাদের বড় ম্যাচগুলো হয় মিরপুরে। এইখান কার উইকেট একেবারেই স্ট্যান্ডার্ডের নিচে।

দীর্ঘদিন ধরে এসিসি আইসিসিতে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন আমিনুল ইসলাম বুলবুল বিরক্ত মিরপুরের উইকেটের মাটি নিয়েও। তার মতে, কালো মাটির উইকেট টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য অনেক বড় বাধা।

আমিনুল ইসলাম বুলবুল বলেন, আমার কাছে মনে হয়েছে যে এই উইকেটের মাটি হচ্ছে কালো। বাতির অধীনে যখন খেলেন টি-টোয়েন্টিতে, এখানে একটি বল কিন্তু ব্যবহৃত হয়, একটু পরই বলটি মাটির সাথে মিশে কালো হয়ে যায়। যেই ব্যাটাররা ১৫-১৬ ওভার মানে শেষের দিকে খেলেন তখন তাদের জন্য বেশ কষ্ট হয়ে যায়।

একজন বোর্ড প্রেসিডেন্ট যখন উইকেট নিয়ে ক্ষোভ ঝাড়েন, বোঝাই যায় একটা রান করতে নাঈম-নাসিরদের কতখানি কষ্ট করতে হয়।

বুলবলের ভাবনা, পারফর্ম্যান্স যদি চাইতেই হয়, আগে বাড়াতে হবে সুবিধা।

এই শাখার আরও খবর

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au