সর্বশেষ

টেস্টের পর ওয়েস্ট ইন্ডিজকে টি টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ করেছে অস্ট্রেলিয়া

  • 6:42 pm - July 29, 2025
  • পঠিত হয়েছে:৭০ বার
৫-০ ব্যবধানে ক্যারিবিয়দের হারালো অজিরা। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৯ জুলাই-৫-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয়, সফর শুরুর আগে মিচেল মার্শের কল্পনাতেও ছিল না। তাইতো সিরিজ শেষে হাসিমুখেই তিনি বললেন, ‘সিরিজের আগে ভাবতেও পারিনি ৫-০ হবে। টি-টোয়েন্টি অধিনায়কের কণ্ঠে ছিল গর্বের সুর। কারণ এমন হোয়াইটওয়াশ খুবই বিরল, বিশেষ করে প্রতিপক্ষের মাটিতে।

কিন্তু শুধু টি-টোয়েন্টি নয়, প্যাট কামিন্সের নেতৃত্বে তিন ম্যাচের টেস্ট সিরিজেও অস্ট্রেলিয়া জিতেছে ৩-০ ব্যবধানে। অর্থাৎ, ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে অস্ট্রেলিয়ানরা দেশে ফিরছে ৮-০ ব্যবধানে এক অনন্য জয়ের রেকর্ড নিয়ে—ক্রিকেট ইতিহাসে যা তাদের সর্বোচ্চ।

২০০৫ সালে নিউজিল্যান্ড সফরেও তারা ৮টি ম্যাচ জিতেছিল, তবে সেখানে একটি ম্যাচ ছিল ড্র। এবার কোনো ম্যাচ না হেরে বা ড্র না করে এক সফরে টানা ৮ জয় প্রথমবারের মতো ধরা দিয়েছে অস্ট্রেলিয়ার হাতে।

বিশ্বরেকর্ড অবশ্য এখনও ভারতের দখলে। ২০১৭ সালে শ্রীলংকা সফরে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ভারত জিতেছিল ৯টি ম্যাচ, একটিও হারেনি বা ড্র করেনি।

সেন্ট কিটসে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে তিন উইকেটের জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজ টস জিতে ব্যাট করে অলআউট হয় ১৭৩ রানে। বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণে মাঝারি স্কোরেই থেমে যায় তাদের ইনিংস।

উইন্ডিজের পক্ষে শিমরন হেটমায়ার ৩১ বলে করেন ৫২ রান। তাকে কিছুটা সঙ্গ দেন জেসন হোল্ডার (২০)। অস্ট্রেলিয়ার হয়ে বেন ডোয়ার্শিস ছিলেন ম্যাচের নায়ক, ৩ উইকেট নিয়ে।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ছিল ভীষণ বাজে অস্ট্রেলিয়ার। ২৫ রানেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। তবে ধারাবাহিক ফর্মে থাকা ক্যামেরন গ্রিন ১৮ বলে ৩২, টিম ডেভিড ১২ বলে ৩০ ও তরুণ মিচেল ওয়েন ১৭ বলে ৩৭ রানের ইনিংস খেলে ম্যাচ ফিরিয়ে আনেন। শেষদিকে অ্যারন হার্ডি (২৮*) জয় নিশ্চিত করেন।

ম্যাচ শেষে উচ্ছ্বসিত মার্শ বললেন, ‘আমরা সিরিজ জুড়ে দুর্দান্ত ক্রিকেট খেলেছি। চতুর্থ ম্যাচ জয়ের পর আমরা একসঙ্গে বসে আলোচনা করি, এই সিরিজে ইতিহাস গড়ার সুযোগ রয়েছে। শেষ ম্যাচেও তাই আমরা মরিয়া ছিলাম।

এই শাখার আরও খবর

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au