সর্বশেষ

তাসকিনদের জন্য সচেতনতামূলক কর্মশালার উদ্যোগ বিসিবির

  • 2:49 am - July 30, 2025
  • পঠিত হয়েছে:৭১ বার
সামাজিক দায়বদ্ধতা বোঝাতে ক্রিকেটারদের জন্য কর্মশালার আয়োজন। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৩০ জুলাই-ক্রিকেটার তাসকিন আহমেদের বিরুদ্ধে করা সাধারণ ডায়েরির (জিডি) প্রেক্ষিতে জাতীয় ক্রিকেটারদের আচরণবিধি স্মরণ করিয়ে দিতে একটি ছোট পরিসরের সচেতনতামূলক কর্মশালার আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিষয়টি ওটিএন বাংলাকে নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ।

তিনি বলেন, ‘আমরা আগস্টে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে একটি ছোট কর্মশালার আয়োজন করতে চাই। কারণ আমাদের মনে হয়েছে, তাদের মনে করিয়ে দেওয়া দরকার—তারা শুধু খেলোয়াড়ই নন, বরং দেশের তরুণদের আদর্শও।

অনেকেই তাদের অনুসরণ করেন, ফলে তাদের দায়িত্ববোধও রয়েছে।
সাম্প্রতিক সময়ের আলোচিত ঘটনা—তাসকিন আহমেদের বিরুদ্ধে শারীরিক আক্রমণ ও হুমকির অভিযোগের তদন্ত এখনও চলছে।
মিরপুর মডেল থানায় সিফাতুর রহমান সৌরভ নামের এক ব্যক্তি তাসকিনের বিরুদ্ধে জিডি করেন।
থানা সূত্রে জানা যায়, স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে সনি সিনেমা হলের সামনে ঘটনাটি ঘটে।

অভিযোগ অনুযায়ী, তাসকিন সেখানে সিফাতকে ডেকে নিয়ে গিয়ে ঘুষি মারেন এবং হুমকি দেন। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
এ বিষয়ে তাসকিন ফেসবুক পোস্টে জানান, ‘অভিযোগগুলো মিথ্যা এবং সাজানো। আমি নির্দোষ।

বিসিবি অবশ্য তাসকিনের বিরুদ্ধে এখনই কোনো পদক্ষেপ নিতে রাজি নয়। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান বলেন, তাসকিন দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত আমরা কোনো পদক্ষেপ নিতে পারি না। এখন তদন্ত হবে। তাসকিন বলেছে সে জড়িত না। যেহেতু একটি জিডি হয়েছে, পুলিশ তদন্ত করবে এবং তারপর সিদ্ধান্ত নেওয়া যাবে।

এই শাখার আরও খবর

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au