সর্বশেষ

কলকাতার দায়িত্ব ছাড়লেন কোচ চন্দ্রকান্ত পন্ডিত

  • 7:07 am - July 30, 2025
  • পঠিত হয়েছে:১৬৬ বার
কেকেআরে আর থাকছেন না চন্দ্রকান্ত। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৩০ জুলাই-তিনবারের চ্যাম্পিয়নদের শেষ ট্রফিটা এসেছে ২০২৪ সালে। যার অধীনে দীর্ঘ ১০ বছরের ট্রফি খরা ফুরিয়েছিল সেই কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে আর দেখা যাবে না কেকেআরের ডাগআউটে।

সামাজিক মাধ্যমে এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে কেকেআর।

সমঝোতার মাধ্যমেই দুই পক্ষ আলাদা হচ্ছে বলে জানা গেছে। পণ্ডিতকে শুভকামনা জানিয়ে তারা লিখেছে, ‘চন্দ্রকান্ত পণ্ডিত নতুন কিছু অন্বেষণের সিদ্ধান্ত নিয়েছেন। তাই কেকেআরের প্রধান কোচ হিসেবে তাকে আর দেখা যাবে না। ২০২৪ সালে চ্যাম্পিয়ন করানোর জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ।

সঙ্গে দলকে শক্তিশালী করার জন্য। তার নেতৃত্ব এবং শৃঙ্খলা দলের ওপর দারুণ প্রভাব রেখেছে। তার ভবিষ্যতের জন্য শুভ কামনা।

২০২২ সালে মধ্য প্রদেশকে রঞ্জি ট্রফি জেতানোর পর সে বছরই কলকাতার দায়িত্ব নেন পণ্ডিত।

দুই বছর পর ২০২৪ সালে কেকেআরকে জেতান আইপিএল ট্রফি। এর আগে ২০১২ ও ২০১৪ সালেও চ্যাম্পিয়ন হয় বলিউড বাদশা শাহরুখ খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি। তবে সর্বশেষ আসরে দল বাজে পারফরম্যান্স করে। ১০ দলের মধ্যে পয়েন্ট তালিকায় আটে থেকে শেষ করে। নতুন কোচ কে হচ্ছেন তা এখনো জানা যায়নি।

এই শাখার আরও খবর

কুষ্টিয়ায় ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

কুষ্টিয়ার দৌলতপুরে ৯ বছর বয়সী এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে সাঈদ হোসেন ওরফে নান্নু (৪২) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) বিকেলে…

‘বাংলাদেশের পুজো এবার চমকে দেওয়ার মতো, সাবাশ বাংলাদেশ!’: ময়ূখ রঞ্জন ঘোষ

বাংলাদেশের দুর্গাপূজার আয়োজন ও প্রতিমার প্রশংসা করেছেন ভারতের টেলিভিশন উপস্থাপক ও সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ। বিশেষ করে চট্টগ্রামের বিভিন্ন পূজামণ্ডপের প্রশংসা করে তিনি লিখেছেন, ‘বাংলাদেশের…

সাজেকে ‘সশস্ত্র গোষ্ঠীর’ সঙ্গে সেনাবাহিনীর গোলাগুলি, যা যা ঘটল সারাদিন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকে অবরোধের মধ্যে আটকে পড়া পর্যটকদের নিরাপদে সরিয়ে নেওয়ার সময় সেনাবাহিনী ও একটি ‘সশস্ত্র গোষ্ঠীর’ মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

সিঁদুর খেলতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন তন্নি দে

বিয়ের মাত্র চার মাস, নতুন সংসারের স্বপ্ন ও বাবার বাড়িতে প্রথম দুর্গোৎসবের আনন্দ এক নিমেষেই বিষাদে পরিণত হয়েছে। বিজয়া দশমীতে দেবীর কপালে সিঁদুর দিতে গিয়ে…

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, কূটনৈতিক ব্যর্থতার দায় কে নেবে?

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। তাঁদের পরিবারের সদস্যরা গণমাধ্যমের খবর থেকে এ ঘটনা জানতে পেরেছেন। বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষও মৃত্যুদণ্ড কার্যকরের আগে বিষয়টি জানতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au