সর্বশেষ

ঋতুপর্ণার শেষ মূহুর্তের দেয়া গোলে থিম্পু সিটিকে হারালো পারো এফসি

  • 5:25 am - July 31, 2025
  • পঠিত হয়েছে:১৮৫ বার
থিম্পু সিটিকে ২-১ গোলে হারালো পারো এফসি। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৩১ জুলাই-ভুটান নারী জাতীয় লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছে পারো এফসি। বৃষ্টিভেজা রুদ্ধশ্বাস এক ম্যাচে থিম্পু সিটিকে ২-১ গোলে হারিয়েছে দলটি।

ম্যাচের শেষ মুহূর্তে বিজয়ী গোলটি করেন বাংলাদেশের মিডফিল্ডার ঋতুপর্ণা চাকমা, মাত্র চার মিনিট বাকি থাকতে।
পারোর উঁচু স্পোর্টস অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচটিতে শুরু থেকেই উত্তেজনা ছিল তুঙ্গে।

দুই দলের একাদশেই ছিল বাংলাদেশি ফুটবলারদের প্রাধান্য। পারোর হয়ে শুরুর একাদশে মাঠে নামেন ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও সুমাইয়া মাতসুশিমা।
পরে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামেন অধিনায়ক সাবিনা খাতুন। অপরদিকে থিম্পু সিটির প্রথম একাদশে ছিলেন মারিয়া মান্ডা ও শামসুন্নাহার সিনিয়র।
প্রথমার্ধে দুই দলই রক্ষণভাগে সতর্ক থাকায় গোলশূন্যভাবেই শেষ হয় প্রথম অর্ধ। তবে দ্বিতীয়ার্ধ শুরু হতেই আক্রমণের গতি বাড়ায় পারো এফসি। ৫১ মিনিটে সাবিনা খাতুনের নেওয়া কর্নার থেকে হেড করে দলকে এগিয়ে দেন শ্যারন ফুং।

তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৬৫ মিনিটে থিম্পু সিটির হয়ে ম্যাচে সমতা ফেরান শামসুন্নাহার সিনিয়র। ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের নিখুঁত ফ্রি-কিকে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।

১-১ গোলে ম্যাচ যখন সমতার দিকে এগোচ্ছিল, তখনই ম্যাচের নিয়তি বদলে দেন ঋতুপর্ণা। ৮৬ মিনিটে পারো এফসির এক দুর্দান্ত কাউন্টার অ্যাটাকে মাঝমাঠ থেকে সাবিনার থ্রু পাস ধরে একাই বল এগিয়ে নিয়ে যান ঋতুপর্ণা। ডান দিক দিয়ে দ্রুতগতিতে ঢুকে প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে কাটিয়ে গোলরক্ষককেও পরাস্ত করেন তিনি। তার গোলেই নিশ্চিত হয় পারোর জয়।

শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে পারো এফসি। এই জয়ে লিগ টেবিলেও নিজেদের অবস্থান আরও মজবুত করেছে দলটি।

এই শাখার আরও খবর

কুষ্টিয়ায় ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

কুষ্টিয়ার দৌলতপুরে ৯ বছর বয়সী এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে সাঈদ হোসেন ওরফে নান্নু (৪২) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) বিকেলে…

‘বাংলাদেশের পুজো এবার চমকে দেওয়ার মতো, সাবাশ বাংলাদেশ!’: ময়ূখ রঞ্জন ঘোষ

বাংলাদেশের দুর্গাপূজার আয়োজন ও প্রতিমার প্রশংসা করেছেন ভারতের টেলিভিশন উপস্থাপক ও সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ। বিশেষ করে চট্টগ্রামের বিভিন্ন পূজামণ্ডপের প্রশংসা করে তিনি লিখেছেন, ‘বাংলাদেশের…

সাজেকে ‘সশস্ত্র গোষ্ঠীর’ সঙ্গে সেনাবাহিনীর গোলাগুলি, যা যা ঘটল সারাদিন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকে অবরোধের মধ্যে আটকে পড়া পর্যটকদের নিরাপদে সরিয়ে নেওয়ার সময় সেনাবাহিনী ও একটি ‘সশস্ত্র গোষ্ঠীর’ মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

সিঁদুর খেলতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন তন্নি দে

বিয়ের মাত্র চার মাস, নতুন সংসারের স্বপ্ন ও বাবার বাড়িতে প্রথম দুর্গোৎসবের আনন্দ এক নিমেষেই বিষাদে পরিণত হয়েছে। বিজয়া দশমীতে দেবীর কপালে সিঁদুর দিতে গিয়ে…

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, কূটনৈতিক ব্যর্থতার দায় কে নেবে?

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। তাঁদের পরিবারের সদস্যরা গণমাধ্যমের খবর থেকে এ ঘটনা জানতে পেরেছেন। বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষও মৃত্যুদণ্ড কার্যকরের আগে বিষয়টি জানতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au