সর্বশেষ

টুর্নামেন্ট শুরুর বেশ আগেই অস্ট্রেলিয়া আসছে বাংলাদেশ এ দল

  • 5:41 am - July 31, 2025
  • পঠিত হয়েছে:১৩৩ বার
অস্ট্রেলিয়ায় আসছে বাংলাদেশ এ দল। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৩১ জুলাই-দ্বিতীয়বারের মতো ‘টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ’ খেলতে অস্ট্রেলিয়া আসছে বাংলাদেশ ‘এ’ দল। আগস্টে এই সিরিজটি অনুষ্ঠিত হবে। এ জন্য ৯ আগস্ট বাংলাদেশ থেকে উড়াল দেওয়ার কথা ছিল। কিন্তু, সফর দুদিন এগিয়ে আনা হয়েছে।

বাংলাদেশ ‘এ’ দল আগামী ৭ আগস্ট অস্ট্রেলিয়া আসবে। এই সিরিজে বাংলাদেশ বাদেও অংশ নেবে পাকিস্তান শাহীনস (এ দল) ও নেপালের এ দল।

গত আসরে বাংলাদেশ ‘এ’ দল রানার্সআপ হয়েছিল। অ্যাডিলেড স্ট্রাইকার্সের একাডেমি দলের কাছে ম্যাচ হেরেছিল। এবার উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ ও পাকিস্তান মুখোমুখি হবে। ১৪ আগস্ট ডারউইনের টিআইও স্টেডিয়ামে স্থানীয় সময় রাত ৭টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।

অস্ট্রেলিয়ায় উড়াল দেওয়ার আগে ‘এ’ দল তিনটি টি-টোয়েন্টি খেলবে। চট্টগ্রামে বিসিবি হাই পারফরম্যান্স দলের বিপক্ষে ৩১ জুলাই, ১ ও ৩ আগস্ট ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি সিরিজের পর একটি চারদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। ম্যাচটি হবে শেফিল্ড শিল্ড চ্যাম্পিয়ন দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে।

এই শাখার আরও খবর

অস্ট্রিয়ায় মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের উদ্যোগ

‘রাজনৈতিক ইসলাম’ ও উগ্রবাদ ছড়িয়ে পড়ার অভিযোগে মুসলিম ব্রাদারহুডসহ কয়েকটি সংগঠনকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে অস্ট্রিয়া সরকার। দেশটির সংবিধানের আওতায় এসব সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপের…

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au