সর্বশেষ

পিছিয়েছে মুস্তাফিজুর রহমান এগিয়েছে হৃদয়

  • 5:51 am - July 31, 2025
  • পঠিত হয়েছে:৯৪ বার

মেলবোর্ন ৩১ জুলাই-পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত বোলিং করে আবারও আলোচনায় ফিরেছিলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। প্রথম দুই ম্যাচে বল হাতে জ্বলে উঠে বাংলাদেশকে এনে দিয়েছিলেন গুরুত্বপূর্ণ দুই জয়। তার সেই পারফরম্যান্সের পুরস্কারও মিলেছিল দ্রুত- আইসিসির টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে বিশাল লাফ দিয়ে ঢুকে পড়েছিলেন সেরা দশে।

তবে সেই সুখ বেশিদিন টিকল না। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বিশ্রামে থাকার খেসারত দিতে হলো র‍্যাঙ্কিংয়ের অবনতি দিয়ে। তিন ধাপ পিছিয়ে মুস্তাফিজ এখন অবস্থান করছেন ১২ নম্বরে, তার রেটিং পয়েন্ট ৬৪৬।

অবনতি আরও কয়েকজনের

মুস্তাফিজের মতোই র‍্যাঙ্কিংয়ে পিছিয়েছেন আরও কয়েকজন বাংলাদেশি বোলার।

শেখ মেহেদী হাসান এক ধাপ পিছিয়ে এখন ১৭ নম্বরে। আলোচিত তাসকিন আহমেদ নেমে গেছেন ২৮ নম্বরে।
তানজিম হাসান সাকিব আছেন ৩৮ নম্বরে, তিনিও এক ধাপ পিছিয়েছেন।

ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে হৃদয় সেরা

টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের মধ্যে সবার ওপরে রয়েছেন তাওহীদ হৃদয়। ৫৪৫ রেটিং পয়েন্ট নিয়ে তিনি বর্তমানে অবস্থান করছেন ৩৯ নম্বরে। অন্যদিকে, তানজিদ তামিম শেষ ম্যাচে ব্যর্থ হওয়ায় ৫ ধাপ পিছিয়ে ৪২ নম্বরে নেমে গেছেন।

সিরিজ জয় সত্ত্বেও শেষ ম্যাচে কিছু তারকা ক্রিকেটারকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত র‍্যাঙ্কিংয়ের দিক থেকে নেতিবাচক প্রভাব ফেলেছে। মুস্তাফিজের মতো একজন পারফরমার যদি ধারাবাহিকভাবে খেলেন ও ভালো করেন, তাহলে ফের শীর্ষ দশে ফেরা সময়ের ব্যাপার মাত্র।

এই শাখার আরও খবর

কুষ্টিয়ায় ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

কুষ্টিয়ার দৌলতপুরে ৯ বছর বয়সী এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে সাঈদ হোসেন ওরফে নান্নু (৪২) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) বিকেলে…

‘বাংলাদেশের পুজো এবার চমকে দেওয়ার মতো, সাবাশ বাংলাদেশ!’: ময়ূখ রঞ্জন ঘোষ

বাংলাদেশের দুর্গাপূজার আয়োজন ও প্রতিমার প্রশংসা করেছেন ভারতের টেলিভিশন উপস্থাপক ও সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ। বিশেষ করে চট্টগ্রামের বিভিন্ন পূজামণ্ডপের প্রশংসা করে তিনি লিখেছেন, ‘বাংলাদেশের…

সাজেকে ‘সশস্ত্র গোষ্ঠীর’ সঙ্গে সেনাবাহিনীর গোলাগুলি, যা যা ঘটল সারাদিন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকে অবরোধের মধ্যে আটকে পড়া পর্যটকদের নিরাপদে সরিয়ে নেওয়ার সময় সেনাবাহিনী ও একটি ‘সশস্ত্র গোষ্ঠীর’ মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

সিঁদুর খেলতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন তন্নি দে

বিয়ের মাত্র চার মাস, নতুন সংসারের স্বপ্ন ও বাবার বাড়িতে প্রথম দুর্গোৎসবের আনন্দ এক নিমেষেই বিষাদে পরিণত হয়েছে। বিজয়া দশমীতে দেবীর কপালে সিঁদুর দিতে গিয়ে…

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, কূটনৈতিক ব্যর্থতার দায় কে নেবে?

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। তাঁদের পরিবারের সদস্যরা গণমাধ্যমের খবর থেকে এ ঘটনা জানতে পেরেছেন। বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষও মৃত্যুদণ্ড কার্যকরের আগে বিষয়টি জানতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au