বিনোদন

ব্লকবাস্টার ‘সাইয়ারা’, সাফল্যের রহস্য জানালেন আমির খান

  • 8:00 pm - July 31, 2025
  • পঠিত হয়েছে:১৪৩ বার
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত বলিউড ফিল্ম ‘সাইয়ারা’ অতি অল্প সময়ে বক্স অফিসে দাপট দেখিয়েছে। সাইয়ারার সাফল্য রীতিমতো চমকে দিয়েছে সবাইকে। ভারতে এখন ভুগছে সাইয়ারা জ্বরে। একদম নতুন এক জুটির সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে উপচে পড়া ভিড়।

দীর্ঘদিন পর এমন দৃশ্যের দেখা মিলল বলিউডে। 

‘সাইয়ারা’ যখন একের পর এক দর্শকের মন জয় করছে, বিশেষ করে জেনারেশন জেড বা তরুণ প্রজন্মের মধ্যে ট্রেন্ডিংয়ের বিষয় হয়ে ওঠেছে, তখনই এই সিনেমার জনপ্রিয়তা নিয়ে নিজের মতামত জানালেন বলিউড সুপারস্টার আমির খান। সম্প্রতি এক অনুষ্ঠানে আমির বলেন, ‘সাইয়ারা’-এর সাফল্যের পেছনে রয়েছে প্রজন্মভিত্তিক রুচির পরিবর্তন আর গল্প বলার ভিন্ন ধারা।

আমির খান বলেন, ‘‘প্রতিটি প্রজন্মেরই ভিন্ন ভিন্ন পছন্দ থাকে।

আর ‘সাইয়ারা’ জেন জেড প্রজন্মের সঙ্গে দারুণভাবে মিলে গেছে।’’ তিনি আরো বলেন, একজন সৃষ্টিশীল মানুষ হিসেবে তিনি সব বয়সী দর্শকের জন্যই নানারকম গল্প নিয়ে আসতে চান, যাতে সবার সঙ্গেই যোগসূত্র তৈরি করা যায়। 

আমির খান আরো জানান, তিনি এমন সিনেমা বানাতে চান যা একধরনের দর্শকের জন্য নয়, বরং সব বয়স ও বিভিন্ন রুচির মানুষের জন্য। তিনি বলেন, ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে কাজ করতে পারলে তিনি সৃষ্টিশীলতার স্বাধীনতা পান এবং নানা শ্রেণির দর্শকের কাছে পৌঁছাতে পারেন।

আমিরের এই মন্তব্যের ঠিক আগে তাঁর প্রযোজনা সংস্থা বক্স অফিসে ‘সাইয়ারা’-এর সাফল্য উদযাপন করে এক বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে সিনেমার দুই নবাগত অভিনয়শিল্পী আহান পাণ্ডে ও অনিত পাড্ডার অভিনয়ের প্রশংসা করা হয়েছে। সেই সঙ্গে পরিচালক মোহিত সুরিকে ধন্যবাদ জানানো হয়েছে, যিনি নিজের স্বকীয় শৈলী আর আবেগমিশ্রিত গল্প দিয়ে সিনেমাটিকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন। একই সঙ্গে সিনেমার সংগীত ও আবেগের মেলবন্ধন তৈরি করে দর্শকের মনে দাগ কাটায় যশ রাজ ফিল্মসের সাহসী সমর্থনেরও প্রশংসা করা হয়েছে।

প্রেম, সংগীত আর তরুণ তারকাদের অনবদ্য রসায়ন- এই তিনের সমন্বয়েই ‘সাইয়ারা’ জেনারেশন জেড-এর কাছে এক ‘ব্রেকআউট হিট’ হয়ে ওঠেছে।

নবাগত আহান পাণ্ডে ও অনিত পাড্ডা দুজনেই তাঁদের অনস্ক্রিন রোম্যান্স ও  অভিনয়ের জন্য দর্শক-সমালোচক উভয়ের কাছেই প্রশংসিত হয়েছেন। 

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au