বিনোদন

সালমানের সঙ্গে দেখা করতে তিন শিশু ভক্তের অবাক কাণ্ড

  • 8:04 pm - July 31, 2025
  • পঠিত হয়েছে:১৪৩ বার

বলিউড মেগাস্টার সালমান খানের সঙ্গে দেখা করার আশায় বাড়ি ছাড়ে দিল্লি শহরের তিন শিশু। পরে চারদিন পর মহারাষ্ট্রের নাসিক নামের একটি রেলস্টেশন থেকে তাদের উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, তারা তিনজনেই সুস্থ আছে।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, দিল্লির সদর বাজার এলাকার একটি স্কুলের তিন ছাত্র হঠাৎই বাড়ি ছেড়ে পালিয়ে যায়। তাদের বয়স মাত্র ৯, ১১ ও ১৩ বছর। উদ্দেশ্য, প্রিয় নায়ক সালমান খানের সঙ্গে দেখা করা! এই তিন স্কুলছাত্র ২৫ জুলাই গোপনে নিজেদের মধ্যে পরিকল্পনা করে বাড়ি থেকে বেরিয়ে পড়ে।

তারা একটি হাতেলেখা চিঠি রেখে যায় পরিবারের জন্য, যাতে লেখা ছিল তারা মহারাষ্ট্রের জলনায় থাকা ওয়াহিদ নামে এক ব্যক্তির সঙ্গে দেখা করতে যাচ্ছে। কারণ ওয়াহিদ নাকি আগে সালমান খানের সঙ্গে দেখা করেছেন এবং ছেলেদের সেই সুযোগ করে দেওয়ার আশ্বাসও দেন।

জানা গেছে, এই তিন কিশোরের সঙ্গে ওয়াহিদের পরিচয় হয়েছিল একটি অনলাইন গেমিং প্ল্যাটফর্মে। সেখানেই ওয়াহিদ দাবি করেন, তিনি সালমান খানের সঙ্গে দেখা করেছেন এবং চাইলে তিন ছেলেকেও তার সঙ্গে দেখা করিয়ে দিতে পারেন। এতে বিশ্বাস করে শিশুরা পরিকল্পনা করে জলনা হয়ে মুম্বাই যাওয়ার। সেখানে তারা ভাবছিল সালমান খানের সঙ্গে দেখা হবে।

তিন কিশোর নিখোঁজ হওয়ার পরপরই তাদের পরিবার দিল্লি পুলিশের কাছে মিসিং রিপোর্ট করে। তদন্তে নেমে পুলিশ ওই চিঠির সূত্র ধরে জানতে পারে, তারা সম্ভবত সচখন্ড এক্সপ্রেসে চড়ে মহারাষ্ট্রের দিকে রওনা দিয়েছে।

পুলিশের তৎপরতা টের পেয়ে ওয়াহিদ মাঝপথে ছেলেদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। এতে ছেলেরা বিপাকে পড়ে এবং নাসিক রেলস্টেশনে ট্রেন থেকে নেমে যায়। পরে একটি সংক্ষিপ্ত ফোনকলের সূত্র ধরে পুলিশ তাদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়।

অবশেষে মঙ্গলবার (৩০ জুলাই) নাসিক রেলস্টেশন থেকে তিন শিশুকে সুস্থ ও নিরাপদ অবস্থায় উদ্ধার করে পুলিশ। যদিও ওয়াহিদকে এখনও খুঁজে পাওয়া যায়নি। তবে তার বিরুদ্ধে তদন্ত চলছে।

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au