সর্বশেষ

প্রস্তুতি ম্যাচে সিউলকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা

  • 5:00 am - August 01, 2025
  • পঠিত হয়েছে:৬৫ বার
সিউলের জালে বার্সার ৭ গোল। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১ আগস্ট-প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে গোলের বন্যা ছড়াল বার্সেলোনা। দক্ষিণ কোরিয়ার দল সিউল এফসিকে ৭-৩ গোলে উড়িয়ে দিয়েছে লা লিগা চ্যাম্পিয়নরা।

ম্যাচের অষ্টম মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। এরপর গোল উৎসব শুরু হয় যেন।

প্রতিপক্ষও পিছিয়ে ছিল না, ফলে গোলের সংখ্যা পৌঁছায় দুই অঙ্কে।
বার্সার তরুণ সেনসেশন লামিনে ইয়ামাল ম্যাচে করেছেন দুটি গোল।

দ্বিতীয়ার্ধে ফেররান তরেস জোড়া গোল করেন। একবার করে জালের দেখা পান রবের্ত লেভানদোভস্কি, আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন ও গাভি।
ম্যাচে শুরু থেকে পূর্ণ নিয়ন্ত্রণে ছিল বার্সেলোনা। বল দখলে ৭৩ শতাংশ সময় এগিয়ে থেকে তারা গোলের জন্য নেয় ১৯ শট, যার ১৩টি ছিল লক্ষ্যে। বিপরীতে সিউলের ৯ শটের মধ্যে মাত্র ৪টি ছিল লক্ষ্যে।

অষ্টম মিনিটে ইয়ামালের শট পোস্টে লেগে ফিরলে রিবাউন্ড থেকে লেভানদোভস্কি গোল করেন। চতুর্দশ মিনিটে দূরপাল্লার শটে ব্যবধান বাড়ান ইয়ামাল।

তবে ২৬ মিনিটে ইয়াং-উক চোর গোলে ব্যবধান কমায় সিউল। প্রথমার্ধের যোগ করা সময়ে ইয়াহান আল-আরাবের গোলে সমতায় ফেরে স্বাগতিকরা।

কিন্তু বিরতির আগেই ইয়ামালের দ্বিতীয় গোলে আবারও এগিয়ে যায় বার্সা। দানি ওলমোর দুর্দান্ত পাস ধরে বক্সে ঢুকে ডিফেন্ডারদের কাটিয়ে জালে বল জড়ান তিনি।

দ্বিতীয়ার্ধে ফের গোলের ঝড় তোলে বার্সেলোনা। ৫৫ মিনিটে ক্রিস্টেনসেন, ৭৪ ও ৮৮ মিনিটে ফেররান তরেস এবং ৭৬ মিনিটে গাভি গোল করেন। মাঝখানে ৮৫ মিনিটে সিউল একটি গোল শোধ দিলেও ব্যবধান আর কমাতে পারেনি।

এশিয়া সফরে নিজেদের শেষ ম্যাচে সোমবার দক্ষিণ কোরিয়ার আরেক ক্লাব দেগু এফসির মুখোমুখি হবে বার্সেলোনা।

এই শাখার আরও খবর

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

অস্ট্রিয়ায় মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের উদ্যোগ

‘রাজনৈতিক ইসলাম’ ও উগ্রবাদ ছড়িয়ে পড়ার অভিযোগে মুসলিম ব্রাদারহুডসহ কয়েকটি সংগঠনকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে অস্ট্রিয়া সরকার। দেশটির সংবিধানের আওতায় এসব সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপের…

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au