সর্বশেষ

বন্ধু নির্বাচনে সর্তক হওয়ার পরামর্শ তাসকিনের

  • 6:14 am - August 01, 2025
  • পঠিত হয়েছে:১৭৬ বার
বগুড়া তাসকিনের সাথে নিরব ও কেয়া পায়েল। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১ আগস্ট-কদিন আগেই নেতিবাচক কারণে সংবাদের শিরোনাম হয়েছেন তাসকিন আহমেদ। তার বিরুদ্ধে বন্ধুকে পেটানোর গুরুতর অভিযোগ উঠেছিল। এরপর তার বিরুদ্ধে থানাতেও সাধারণ ডায়েরি করা হয়েছিল। তবে দুই পক্ষের মধ্যে এই বিষয়টি নিয়ে সমঝোতা হয়েছে। তাসকিনের পক্ষ থেকে একাধিকবার জানানো হয়েছে তাকে ফাঁসানো হয়েছে।

তাসকিন বগুড়ায় হাজির হয়েছিলেন রিমার্ক হারল্যানের একটি শো রুম উদ্বোধনে। সেখানে তাসকিনের সাথে ছিলেন অভিনেতা নিরব ও কেয়া পায়েল। সেখানে তাসকিন সেই বির্তকিত বিষয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। জানিয়েছেন বন্ধু নির্বাচনে সতর্ক হতে হবে সবাইকে। আগামী প্রজন্ম এই ঘটনা থেকে শিক্ষা নেবেন বলেও আশাবাদী তাসকিন।

ছোটোবেলার বন্ধু হলেও কেউ শুভাকাঙ্ক্ষী হবে সেটা বোকামি মনে করছেন এই পেসার।

তাসকিন আরো বলেন, ‘একজন খেলোয়াড় হিসেবে আমার স্বপ্ন হলো আমরা চ্যাম্পিয়ন হব। অবশ্যই, টি-টোয়েন্টি ক্রিকেটে অনেক অনিশ্চয়তা থাকে। হংকংয়ের সাথেও কঠিন প্রতিযোগিতা হবে। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা—সবাই এশিয়ার বেশ ভালো দল। নিশ্চিতভাবে সহজ হবে না, তবে, আলহামদুলিল্লাহ, শেষ দুটি সিরিজে আপনারা দেখেছেন আমরা জিতেছি। আমরা ভালো ছন্দে আছি। আশা করছি ভালো কিছু হবে।

আসন্ন এশিয়া কাপে বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে সেখানে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকংকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে লিটন দাসের দল। ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করবে বাংলাদেশ । এরপর ১৩ সেপ্টেম্বর টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ১৬ সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান।

এই শাখার আরও খবর

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

অস্ট্রিয়ায় মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের উদ্যোগ

‘রাজনৈতিক ইসলাম’ ও উগ্রবাদ ছড়িয়ে পড়ার অভিযোগে মুসলিম ব্রাদারহুডসহ কয়েকটি সংগঠনকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে অস্ট্রিয়া সরকার। দেশটির সংবিধানের আওতায় এসব সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপের…

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au