সর্বশেষ

কোচকে বাদ দিতে বিসিবির ক্ষতি ৪১ লক্ষ টাকা

  • 6:23 am - August 01, 2025
  • পঠিত হয়েছে:১৪৯ বার
এডামসকে বাদ দিতে গিয়ে ভোগান্তিতে বিসিবি। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১ আগস্ট-সাবেক পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসকে বাদ দিয়ে শন টেইটকে নিয়োগ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চুক্তি শেষের আগেই বাদ দেয়ায় ৪১ লক্ষ টাকা জরিমানা গুণতে হলো ক্রিকেট বোর্ডকে।

দুই বছরের চুক্তিতে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বোলিং কোচ হিসেবে কাজ শুরু করেন অ্যাডামস। মেয়াদ ছিল ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত। ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজের পর বাদ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেয় বিসিবি।

চুক্তি অনুযায়ী অ্যাডামসের বেতন ছিল ১১ হাজার ৫০০ ডলার। বিসিবি বাদ দেয়ায় তাকে দিতে হচ্ছে তিন মাসের বেতনের সমপরিমাণ টাকা। সেই হিসেবে অ্যাডামসের জন্য বাংলা টাকায় ৪১ লাখের বেশি টাকা জরিমানা গুণতে হয়েছে।

গত ৩০ জুন বিসিবির ১৯তম বোর্ড মিটিংয়ে অ্যাডামসের বরখাস্তের আদেশ এবং টাকা জরিমানা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়।

অ্যাডামসকে বাদ দিয়ে সাবেক অজি তারকা পেসার টেইটকে নিয়োগ দেয় বোর্ড। এর আগে টেইটের বিপিএলে কাজ করার অভিজ্ঞতা আছে। তার মাসিক বেতন ধরা হয়েছে ১৪ হাজার ডলারের বেশি।

এই শাখার আরও খবর

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

অস্ট্রিয়ায় মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের উদ্যোগ

‘রাজনৈতিক ইসলাম’ ও উগ্রবাদ ছড়িয়ে পড়ার অভিযোগে মুসলিম ব্রাদারহুডসহ কয়েকটি সংগঠনকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে অস্ট্রিয়া সরকার। দেশটির সংবিধানের আওতায় এসব সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপের…

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au