সর্বশেষ

বিসিবিতে রদবদল: ক্রিকেট অপারেশন্স ইনচার্জে জামাল বাবু, এইচপিতে শাহরিয়ার নাফীস

  • 8:57 pm - August 01, 2025
  • পঠিত হয়েছে:১২২ বার
নাফিসের জায়গায় জামাল বাবু। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১ আগস্ট-বিসিবির কর্মকর্তা পর্যায়ে রদবদল করা হতে পারে কদিন ধরেই গুঞ্জন ছিল। অবশেষে ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীসকে বদলি করা হয়েছে এইচপিতে। আর এইচপির ইনচার্জ জামাল বাবুকে আনা হয়েছে ক্রিকেট পরিচালনা বিভাগে।

২০২১ সালে সব ধরণের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন শাহরিয়ার নাফীস। মাঠের ক্রিকেট ছাড়ার পর যোগ দিয়েছিলেন বিসিবিতে। ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজারের দায়িত্ব পান নাফীস। এরপর সেই ২০২১ সাল থেকে চলতি সময় অবধি কাজ করছিলেন সেখানেই।

তবে পরিচালনা বিভাগে আর থাকছেন না শাহরিয়ার নাফীস। নতুন করে ম্যানেজার হিসেবে দায়িত্ব পেয়েছেন হাই পারফরম্যান্স (এইচপি) বিভাগের। ম্যানেজারের দায়িত্ব নিয়ে শিগগিরই যোগ দেবেন নতুন কর্মস্থলে।

এদিকে এইচপি বিভাগের ম্যানেজারের দায়িত্ব পালন করছিলেন জামাল বাবু। তাকেও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এইচপি থেকে সরিয়ে নতুন করে ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার পদে বসানো হয়েছে।

এই শাখার আরও খবর

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

অস্ট্রিয়ায় মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের উদ্যোগ

‘রাজনৈতিক ইসলাম’ ও উগ্রবাদ ছড়িয়ে পড়ার অভিযোগে মুসলিম ব্রাদারহুডসহ কয়েকটি সংগঠনকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে অস্ট্রিয়া সরকার। দেশটির সংবিধানের আওতায় এসব সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপের…

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au