সর্বশেষ

জিম্বাবুয়েকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল

  • 10:53 pm - August 01, 2025
  • পঠিত হয়েছে:১৭৪ বার
জিম্বাবুয়ে যুবাদের হারিয়ে ফাইনালে টাইগার যুবারা। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১ আগস্ট-টানা দুই জয়ের পর ত্রিদেশীয় সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেই হারিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে চতুর্থ ম্যাচে আবার ঘুরে দাঁড়াল যুবারা।

হারারেতে জিম্বাবুয়েকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারাল লাল সবুজের প্রতিনিধিরা।

স্বাগতিকদের মাত্র ৮৯ রানে গুঁড়িয়ে দেওয়ার পর ২ উইকেট হারিয়ে ৩৪.৫ ওভার হাতে রেখেই জয় তুলে নেয় আজিজুল হাকিম তামিমের দল।

টস হেরে ব্যাট করতে নেমে যুবা টাইগারদের তোপে এদিন ক্রিজে দাঁড়াতেই পারেনি জিম্বাবুয়ে। ২২.৩ ওভারে মাত্র ৮৯ রানে গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস। চার ব্যাটার ছাড়া বাকিদের কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেনি। সর্বোচ্চ ২৬ রানের ইনিংস খেলেন ওপেনার নাথানিয়েল হ্লাবানগানা। এছাড়া ২০ রানের ইনিংস খেলেন ব্রান্ডন এনদিওয়েনি।

২৭ রান খরচায় যুবা টাইগারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নেন ইকবাল হোসেন ইমন। এছাড়া ২টি করে উইকেট তুলে নেন সানজিদ মজুমদার ও স্বাধীন ইসলাম।

রান তাড়ায় নেমে ইনিংস শুরুর প্রথম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। নিজের মোকাবিলা করা প্রথম বলেই ক্যাচ তুলে দেন রিফাত বেগ। এরপর ১৬ বলে ২০ রান করে বিদায় নেন কালাম সিদ্দিকী।

তবে অধিনায়ক আজিজুল হাকিম ওপেনিংয়ে নেমে একপ্রান্ত আগলে রাখেন। শেষ পর্যন্ত ৪৯ বলে ৬ চার ও ১ ছক্কায় ৪৭ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন। তার সঙ্গী রিজান হোসেন ২৬ বলে ২১ রানে অপরাজিত ছিলেন।

জিম্বাবুয়ের পক্ষে ২৯ রান খরচায় ২ উইকেট শিকার করেন শেল্টন মাজভিতোরেরা।

এদিকে এ জয়ে শিরোপার দৌড়ে টিকে রইল বাংলার যুবারা। ৪ ম্যাচে ৩ জয়ে টেবিলে প্রোটিয়াদের সমান ৬ পয়েন্ট আজিজুল হাকিমদের। ত্রিদেশীয় সিরিজে আরও দুটি ম্যাচ আছে লাল সবুজদের। ৬ আগস্ট দক্ষিণ আফ্রিকা আর ৮ আগস্ট জিম্বাবুয়ের মুখোমুখি হবে যুবারা।

এই শাখার আরও খবর

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

অস্ট্রিয়ায় মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের উদ্যোগ

‘রাজনৈতিক ইসলাম’ ও উগ্রবাদ ছড়িয়ে পড়ার অভিযোগে মুসলিম ব্রাদারহুডসহ কয়েকটি সংগঠনকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে অস্ট্রিয়া সরকার। দেশটির সংবিধানের আওতায় এসব সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপের…

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au