বিনোদন

ইনস্টাতে সালমানের রহস্যময় পোস্ট ঘিরে নতুন জল্পনা

  • 2:20 pm - August 02, 2025
  • পঠিত হয়েছে:১৩২ বার

ভারতের মহারাষ্ট্রে আসন্ন বিএমসি নির্বাচন ঘিরে যখন রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা চরমে, ঠিক সেই সময় বলিউড সুপারস্টার সালমান খানের একটি ইনস্টাগ্রাম স্টোরি ঘিরে তৈরি হয় নতুন গুঞ্জন। অনেকেই ভাবতে শুরু করেন—বলিউডের ভাইজান কি তবে এবার রাজনীতিতে নাম লেখাতে চলেছেন?

সম্প্রতি সালমান তার ইনস্টাগ্রামে একটি অ্যানিমেটেড ছবি পোস্ট করেন। সেখানে মুখ দেখা না গেলেও, হাতে থাকা তার বিখ্যাত নীল ব্রেসলেট দেখে সহজেই তাকে শনাক্ত করা যায়। ছবিতে সালমানকে রাজনীতিবিদদের মতো হাতজোড় করে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ক্যাপশনে লেখা ছিল, ‘দেখা হবে নতুন ময়দানে।’ ব্যস, এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় জোর আলোচনা—সালমান কি এবার নির্বাচনী ময়দানে?

তবে ভক্তদের এই কৌতূহলের জবাব বেশিদিন গোপন থাকেনি। দ্রুতই জানা যায়, এটি আসলে সালমানের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ১৯’-এর প্রচারণার অংশ। শিগগিরই জিও হটস্টার তাদের ইনস্টাগ্রামে শো-এর একটি টিজার প্রকাশ করে, যেখানে সালমানকে ঠিক সেই একই লুকে দেখা যায়।

টিজারে সালমান বলছেন, ‘বন্ধু এবং শত্রু সাবধান, কারণ এবার পরিবারের সদস্যদের সরকার চলবে।’ এই বক্তব্য থেকেই স্পষ্ট হয়ে যায়—রাজনীতিতে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই সালমানের; বরং ‘বিগ বস’-এর নতুন সিজনে থাকছে ভিন্ন ধরনের চমক।

উল্লেখ্য, আগামী ২৪ আগস্ট থেকে শুরু হচ্ছে ‘বিগ বস ১৯’। দর্শকরা শোটি দেখতে পারবেন জিও হটস্টারে রাত ৯টায় এবং কালার্সে রাত ১০টা ৩০ মিনিটে। তবে এবারের সিজনে কারা তারকা প্রতিযোগী হিসেবে থাকছেন, সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। ফলে রহস্য থেকে যাচ্ছে শো-এর ভেতরের গল্প নিয়েও।

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au