বিনোদন

অন্তরঙ্গ দৃশ্যের শুট নিয়ে খুবই টেনশনে ছিলাম: বিদ্যা বালান

  • 2:28 pm - August 02, 2025
  • পঠিত হয়েছে:১৪২ বার
হাত-পা থরথর করে কাঁপছিল বিদ্যা বালানের। গলা শুকিয়ে আসছিল। কত গ্লাস যে পানি খেয়েছিলেন সেই সময়, তা আজ আর মনে নেই বিদ্যার। তবে মনে আছে, হৃদস্পন্দন, নিজের কানে শুনতে পারছিলেন।

তবুও সাহস জোগাড় তো করতেই হবে। বিপরীতে নাসিরউদ্দিন বলে কথা। হঠাৎই ঘড়ির দিকে তাকালেন বিদ্যা। রাত তখন প্রায় ১২টা।
নিজেকে একটু সামলে নিলেন। আয়নার সামনে দাঁড়িয়ে ঠিক করে নিলেন পোশাক। হাত বুলিয়ে নিলেন চুলে। তারপরই হোটেল রুমের দরজা খুলে বেরিয়ে সোজা নাসিরের কাছে।

নাসিরকে সামনে পেয়ে, বিদ্যা বললেন, একটু আমার রুমে আসবেন…সম্প্রতি এক পডকাস্টে  বিদ্যা ঠিক এভাবেই সেই রাতের বিবরণ দিচ্ছিলেন। যখন একই হোটেল রুমে নাসির আর তিনি। সামনে রাখা একটা টেবিল। আর টেবিলের উপর ‘দ্য ডার্টি পিকচার’ ছবির সেই দৃশ্যের স্ক্রিপ্ট, যা দেখে খুবই নার্ভাস ছিলেন বিদ্যা। কেননা, নাসিরউদ্দিন শাহের সঙ্গে প্রথমবার কাজ।

তার ওপর অন্তরঙ্গ দৃশ্য! কিভাবে সামলাবেন নিজেকে?এই পডকাস্টে বিদ্যা জানালেন, ডার্টি পিকচারের এই অন্তরঙ্গ দৃশ্যের শুট নিয়ে আমি খুবই টেনশনে ছিলাম। আসলে, বিপরীতে নাসিরজির মতো অভিনেতা থাকায় টেনশনটা আরও তিনগুণ হয়েছিল। পরে আমার মাথায় একটা বুদ্ধি আসে। প্ল্যান করি, শুটিংয়ের আগের দিন রাতে নাসিরজিকে আগে থেকে ডেকে একটু প্র্যাকটিস করে নিই। তাহলে হয়তো টেনশন কমবে। নাসিরজিও আমার কথা শুনে রাজি হয়ে যান। সেই রাতে বহুবার দুজনে সংলাপ বলেছি। দৃশ্যের মহড়া দিয়েছি। নাসিরজি যদি সেদিন আমার রুমে না আসতে রাজি হতেন, তাহলে দৃশ্যটা হয়তো অভিনয় করতেই পারতাম না।

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au