সর্বশেষ

অনূর্ধ্ব ২০ এশিয়ান কাপ বাছাইপর্বে অংশ নিতে লাওস পৌঁছেছে বাংলাদেশ

  • 5:02 am - August 03, 2025
  • পঠিত হয়েছে:১৪৬ বার
বাংলাদেশ অনূর্ধ্ব ২০ নারী ফুটবল দল লাওসে। ছবি: বিএফএফ

মেলবোর্ন ৩ আগস্ট-এএফসি অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ বাছাই পর্ব খেলতে লাওসে পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেয় আফিদা-সাগরিকারা।

থাইল্যান্ডে এক ঘণ্টা ৩০ মিনিট যাত্রা বিরতির পর নির্ধারিত সময়েই তারা পৌঁছে যায় লাওসে।
বাফুফে থেকে পাঠানো এক ভিডিও বার্তায় দলের টিম ম্যানেজার মাহবুবুর রহমান লিটু জানিয়েছেন, “আলহামদুলিল্লাহ, সবাই সুস্থভাবে লাওসে পৌঁছেছি।

একদিন পরই আমাদের অনুশীলন শুরু হবে। আমরা দেশবাসীর দোয়া ও সমর্থন চাই যেন ভালো ফল নিয়ে দেশে ফিরতে পারি।
আগামী ৬ আগস্ট স্বাগতিক লাওসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ৮ আগস্ট প্রতিপক্ষ তিমুরলেস্তে, আর গ্রুপের শেষ ম্যাচ ১০ আগস্ট শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে।

চার দলের এই গ্রুপ থেকে চ্যাম্পিয়ন দল সরাসরি উঠবে মূল পর্বে। তবে মূল পর্বে জায়গা পাবে তিনটি সেরা রানার্স আপ দলও। শক্ত প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার কারণে বাংলাদেশের মূল লক্ষ্য হচ্ছে রানার্স আপ হওয়ার চেষ্টা, আর সেই লক্ষ্য পূরণে লাওসের বিপক্ষের প্রথম ম্যাচটিই হতে যাচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

এই শাখার আরও খবর

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

অস্ট্রিয়ায় মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের উদ্যোগ

‘রাজনৈতিক ইসলাম’ ও উগ্রবাদ ছড়িয়ে পড়ার অভিযোগে মুসলিম ব্রাদারহুডসহ কয়েকটি সংগঠনকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে অস্ট্রিয়া সরকার। দেশটির সংবিধানের আওতায় এসব সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপের…

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au