বিনোদন

‘স্বদেশ’ এর জন্যই জাতীয় পুরস্কার পাওয়া উচিত ছিল: শাহরুখ

  • 1:48 pm - August 03, 2025
  • পঠিত হয়েছে:১৩৭ বার

৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে প্রথমবারের মতো সেরা অভিনেতার সম্মান পেলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। ‘জাওয়ান’ ছবিতে দ্বৈত চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য বিক্রান্ত ম্যাসির সঙ্গে যৌথভাবে এই পুরস্কার অর্জন করেন তিনি। যদিও পুরস্কারপ্রাপ্তির আনন্দের মুহূর্তে এক পুরনো আক্ষেপ ঘিরে নতুন করে আলোচনায় উঠে এসেছেন শাহরুখ।

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে কিং খানের একটি পুরনো ভিডিও, যেখানে তাঁকে বলতে শোনা যায়—‘স্বদেশ’ জন্য জাতীয় পুরস্কার পাওয়া উচিত ছিল তাঁর।

২০০৫ সালে মুক্তি পাওয়া অনুভব সিনহা পরিচালিত ‘স্বদেশ’ ছবিতে এক এনআরআই বিজ্ঞানীর চরিত্রে শাহরুখের অভিনয় প্রশংসিত হলেও, সেবার জাতীয় পুরস্কার পেয়েছিলেন সইফ আলি খান, ‘হাম তুম’ ছবির জন্য।

ভাইরাল হওয়া ভিডিওটি একটি পুরনো অনুষ্ঠানের, যেখানে চলচ্চিত্র নির্মাতা কুণাল কোহলির সঙ্গে কথোপকথনের সময় শাহরুখ বলেন, “আমি খুব সাধারণ মানুষ। সব সিনেমা, সব অভিনেতা-অভিনেত্রীকে পছন্দ করি। আপনার সিনেমাও ভালো লাগে আমার। ‘ফানা’ দারুণ ছবি, ‘হাম তুম’-ও ভালো। এই ছবির জন্য অভিনেতা জাতীয় পুরস্কারও পেয়েছেন। তবে আমার মনে হয়, সেই পুরস্কারটা আমার পাওয়া উচিত ছিল ‘স্বদেশ’-এর জন্য। তবে সেটা অন্য গল্প।”

এই মন্তব্য বলার সময় হাসলেও, স্পষ্ট ছিল অভিনেতার অভিমান। অনেক সমালোচক এবং ভক্তরাও একমত যে, ‘স্বদেশ’ শাহরুখ খানের কেরিয়ারের অন্যতম সেরা ছবি, যেখানে তাঁর অভিনয় গভীরতা, সংযম ও বাস্তবতার ছাপ রেখেছিল।

সেই তুলনায় ‘হাম তুম’-এর মতো রোমান্টিক কমেডিতে সইফ আলি খানের অভিনয় প্রশংসিত হলেও, অনেকেই মনে করেন সেটি জাতীয় পুরস্কারের মতো সম্মান পাওয়ার পর্যায়ের ছিল না।

অবশেষে ২০২৩ সালে ‘জাওয়ান’-এর মাধ্যমে জাতীয় স্বীকৃতি পেলেন শাহরুখ। যদিও ২০ বছর আগে ‘স্বদেশ’-এর জন্য যে স্বপ্ন তিনি দেখেছিলেন, তার ছায়া এখনও রয়ে গেছে অভিনেতার মনে।

এই শাখার আরও খবর

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au