বিনোদন

কত টাকায় বিক্রি হলো মাইকেল জ্যাকসনের ব্যবহৃত মোজা

  • 1:51 pm - August 03, 2025
  • পঠিত হয়েছে:১৬৬ বার

প্রয়াত পপসম্রাট মাইকেল জ্যাকসনের ব্যবহৃত এক জোড়া মোজা নিমালে বিক্রি হয়েছে। ফরাসি নিলামকারী অরোর ইলি বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন। এই মোজা ১৯৯৭ সালে ফ্রান্সে একটি কনসার্টে পরেছিলেন মাইকেল জ্যাকসন।

অরোর ইলি জানান, ১৯৯৭ সালের জুলাই মাসে দক্ষিণাঞ্চলীয় শহর নাইমস-এ কনসার্টের পরে জ্যাকসনের ড্রেসিং রুমের কাছে একজন টেকনিশিয়ান ব্যবহৃত মোজাটি ফেলে দেয়া অবস্থায় পেয়েছিলেন। বিক্রয়ের জন্য রাখার আগে এটি ২৮ বছর ধরে একটি ফ্রেমে সংরক্ষিত ছিল।

১৯৯৭ সালে তার হিস্টোরি ওয়ার্ল্ড ট্যুরের সময় স্ব-শৈলীর ‘কিং অফ পপ’ সাদা অ্যাথলেটিক মোজা পরেছিলেন। নিলামে এটি প্রায় ৮ হাজার ডলারে বিক্রি হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ লাখ টাকা।

এছাড়া জ্যাকসনকে তার হিট বিলি জিন পরিবেশনার ক্লিপগুলোতেও মোজাজোড়া পরতে দেখা যায়।

সূত্রের খবর, অনেক দিন ধরেই এই চকচকে মোজায় খানিকটা হলুদ ভাব দেখা যাচ্ছিল। তাই খুব বেশি নষ্ট হওয়ার আগেই নিলামের সিদ্ধান্ত। নিলামকারীরা আশা করেছিলেন, হয়তো এটি তিন থেকে চার হাজার ডলারের মধ্যে বিক্রি হবে। অনুরাগীদের ভালোবাসায় এটি প্রত্যাশার চেয়েও বেশি দামে বিক্রি হয়েছে। মোজাটি প্রায় ৮ হাজার ডলার, অর্থাৎ প্রায় ১০ লাখ টাকায় বিক্রি হয়েছে।

প্রসঙ্গত, পপসম্রাটের জীবন অবলম্বনে হলিউডে তৈরি হচ্ছে বায়োপিক। ছবির নাম ‘মাইকেল’। মাইকেল জ্যাকসন কীভাবে বিশ্বের কাছে নিজেকে ‘পপ কিং’ হিসেবে তুলে ধরলেন, এই বিশাল যাত্রায় কতটা কষ্ট করেছিলেন তিনি, কীভাবে সারা বিশ্বে নিজের প্রভাব বিস্তার করেছিলেন– সেসব কিছু দেখানো হবে এ সিনেমার মাধ্যমে। ২০২৬ সালের ২৪ এপ্রিল সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au