বিনোদন

ফের বক্স অফিস কাঁপালেন হলিউড সুপারস্টার

  • 8:06 pm - August 07, 2025
  • পঠিত হয়েছে:১৯২ বার

হলিউড সুপারস্টার ব্র্যাড পিট অভিনীত রেসিং ড্রামা ‘এফ১’ মুক্তির পর এখন পর্যন্ত বিশ্বজুড়ে ৫৪৫ মিলিয়ন ডলার আয় করেছে। এটি তার ক্যারিয়ারের সর্বোচ্চ আয় করা একটি সিনেমা।

এ অভিনেতা বেশ কিছু ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন। বক্স অফিসে সফল, বিশেষ করে চলতি বছর বেশ রমরমা ব্যবসা করেছে তার প্রতিটি সিনেমা। অ্যাকশন, ফ্যান্টাসি, অ্যাডভেঞ্চার ও সুপারহিরো ঘরানার সিনেমাই বেশি সাফল্য দেখাচ্ছে। সে তালিকায় আছে ‘এফ১’ সিনেমাটিও।

এর আগে সেই স্থান দখলে ছিল ২০১৩ সালের ‘ওয়ার্ল্ড ওয়ার জেড’। সে সিনেমার আয় ছিল ৫৪০ মিলিয়ন ডলার। ‘এফ১’ ইতোমধ্যে অ্যাপলের সব থেকে সফল প্রেক্ষাগৃহভিত্তিক সিনেমা হয়ে উঠেছে। এ সিনেমাটি আয়ের দিক থেকে পেছনে ফেলেছে মার্টিন স্করসেজির ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’। এ সিনেমাটি ১৫৮ মিলিয়ন ডলার আয় করেছিল। রিডলি স্কটের ‘নেপোলিয়ন’ আয় করেছিল ২২১ মিলিয়ন ডলার। সে সিনেমার চেয়েও এগিয়ে রয়েছে ‘এফ১’।

‘এফ১’ সিনেমার চেয়ে আয়ে এগিয়ে আছে ‘সুপারম্যান’। সিনেমাটি বিশ্বব্যাপী ৫৫০ মিলিয়ন ডলারের মাইলফলক ছুঁয়েছে। এর মধ্যে ৩১৬ মিলিয়ন ডলার এসেছে যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে। ২৩৫ মিলিয়ন ডলার আন্তর্জাতিক বাজার থেকে।

এটা ডিসি ফিল্ম ইউনিভার্সের সাম্প্রতিক সময়ের সবচেয়ে সফল সিনেমা হলেও আন্তর্জাতিক বাজারে ছবিটি প্রত্যাশিতভাবে সফল হয়নি। মূলত যুক্তরাষ্ট্র-কানাডা মিলেই আয় হয়েছে প্রায় ৬০ শতাংশ। সেখানে সাধারণত বড় বাজেটের সিনেমাতে আন্তর্জাতিক বাজারের অবদান বেশি থাকে।

চলতি বছরের বক্স অফিসে নতুনদের সঙ্গে পুরোনো সিরিজের জৌলুশ আর পরিচিত মুখদের উপস্থিতি মিলিয়ে জমে উঠেছে হলিউডের প্রতিযোগিতা। তার ভিড়ে দারুণ সাফল্য পেলেন ব্রাড পিট।

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au