বিনোদন

নভেম্বরে মা হচ্ছেন ক্যাটরিনা?

  • 7:26 pm - August 08, 2025
  • পঠিত হয়েছে:১১৮ বার
কড়া নিরাপত্তায় চার বছর আগে বিয়ের পিঁড়িতে বসেছিলেন ক্যাটরিনা কাইফ। এবার কি সন্তান জন্মের ক্ষেত্রেও একই ধরনের কড়াকড়ি নিরাপত্তা বহাল রাখছেন অভিনেত্রী, এমন প্রশ্নই এখন চারদিকে!

প্রায় দুই বছর ধরে সিনেমার জগৎ থেকে দূরে ক্যাটরিনা। মাঝে মধ্যে বিভিন্ন অনুষ্ঠানে নয়তো তীর্থস্থানে দেখা গেছে তাকে। এরমধ্যে কয়েকবারই তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর উঠে এসে চর্চায়।

কিন্তু সম্প্রতি সেই জল্পনা যেন আরও জোরদার হয়েছে। চলতি বছরেই নাকি আসছে ভিকি-ক্যাটের সন্তান! 

গত বছর আম্বানি-পুত্রের বিয়ের সময়ে ক্যাটরিনার পোশাক ও হাঁটাচলা দেখে নেটাগরিকের মনে হয়েছিল, তিনি অন্তঃসত্ত্বা। গত কয়েক বছরে সমাজমাধ্যম ও ছবিশিকারিদের থেকে দূরত্ব তৈরি করেছেন অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যম সূত্রে, সম্প্রতি মুম্বাইয়ে একটি ফেরিঘাটে স্বামীর সঙ্গে ক্যাটরিনাকে দেখা যেতেই জল্পনা দ্বিগুণ হয়।

সেখানে নজর কাড়ে অভিনেত্রীর পোশাক। ক্যাটরিনা সে দিন পরেছিলেন সম্পূর্ণ সাদা রঙের কো-অর্ড সেট। এই পোশাক থেকেই অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা শুরু। ক্যাটরিনার পরনে সাদা ঢিলেঢালা শার্ট দেখে অনুরাগীদের প্রশ্ন, অভিনেত্রী কি স্ফীতোদর লুকানোর চেষ্টা করছেন?শুধু তাই নয়, গাড়ি থেকে নেমে এসে কিছুটা ধীর গতিতেই হাঁটছিলেন ক্যাটরিনা।

সমাজমাধ্যমে একটি পোস্টও ভাইরাল হয়, যেখানে ভিকি-ক্যাটরিনার ছবি দিয়ে লেখা, ‘আমরা দুই থেকে তিন হচ্ছি। নভেম্বরই সন্তান ভূমিষ্ঠ হবে।’ 

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au