বিনোদন

‘সাইয়ারা’ দেখে কাঁদলেন ববি দেওল!

  • 12:50 am - August 10, 2025
  • পঠিত হয়েছে:১০৪ বার
কিছুদিন আগে মুক্তি পাওয়া নবাগত জুটি আহান পান্ডে ও অনীত পাড্ডার ‘সাইয়ারা’ সিনেমা নিয়ে সব জায়গাতে তুমুল প্রশংসা, বক্স অফিসেও ঝড় তুলেছে সিনেমাটি। সিনেমাটি দেখে কেঁদে ফেলেছেন বলে সম্প্রতি জানিয়েছেন আরেক অভিনেতা ববি দেওল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড অভিনেতা ববি দেওল বলেছেন, তিনি শুরুতে আহানের সাফল্যে খুবই খুশি এবং ‘সাইয়ারা’ ছবিটি দেখে তিনি নিজেই কেঁদে ফেলেছিলেন। ছবিটি দেখে ববির আহানের ছেলেবেলার কথা মনে পড়ে যায়।

ববি বলেন, ‘আমি সাইয়ারা দেখলাম, খুব ভালো লাগল। আমি খুব খুশি হয়েছি কারণ আহান আমার সামনে বড় হয়েছে। ছবি দেখতে দেখতে আমার সেই দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল, যখন ও ছোট ছিল। ও স্পাইডার-ম্যানের পোশাক পরে, পাঞ্চিং ব্যাগে ঘুষি মারত… সে শুরু থেকেই খুব উদ্যমী ছিল।

ববি দেওল জানান, আহান পান্ডের ডেবিউ দেখে মনে হয়েছে যেন ওর নিজের সন্তানই চলচ্চিত্র জগতে প্রথম পদক্ষেপ করেছেন।

ববি বলেন, ‘সাইয়ারা মুক্তির জন্য আহান ৮ বছর অপেক্ষা করেছে। এই ছবিটি (সাইয়ারা) কিভাবে পেয়েছেন, সেটাও একটা অসাধারণ গল্প। আমি খুব খুশি হয়েছিলাম।

যোগ করে তিনি আরো বলেন, ‘এই ছবিটি দেখে আমি খুব কেঁদেছিলাম, এটা খুবই মনে ছুঁয়ে যাওয়া একটা গল্প। মোহিত সুরি দুর্দান্ত কাজ করেছেন। সাইয়ারা অবশ্যই একজন পরিচালকের তৈরি ছবি, কিন্তু অভিনেতারাও চরিত্রগুলোকে খুব ভালোভাবে তুলে ধরেছে। আহান এবং অনীতকে দেখাটা বেশ আকর্ষণীয় ছিল। মোহিত চিত্রনাট্য খুব ভালো ভাবে গেঁথেছেন, গল্প তৈরি করেছেন, সংগীত করেছেন…সবকিছুই খুব ভালোভাবে তৈরি করা হয়েছে।

ববি দেওলই প্রথম অভিনেতা নন যিনি ‘সাইয়ারা’-এর প্রশংসা করেছেন। আলিয়া ভাট থেকে শুরু করে বিজয় ভার্মা এবং করণ জোহর, আরো অনেকেই এই ছবিতে আহান পান্ডে এবং অনীত পান্ডার কাজের প্রশংসা করেছেন।

এই শাখার আরও খবর

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au