বিনোদন

যে কারণে নিজের ভাইকে এক বছর বন্দি করে রেখেছিলেন আমির

  • 4:05 am - August 10, 2025
  • পঠিত হয়েছে:১৫৭ বার

বলিউড অভিনেতা আমির খানের ছোট ভাই অভিনেতা ফয়সাল খান দাবি করেছেন, তার আপন ভাই (আমির খান) এক বছরেরও বেশি সময় ধরে তাকে নিজের বাড়িতেই বন্দি করে রেখেছিলেন।

সম্প্রতি পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে ফয়সাল জানান, কয়েক বছর আগে মুম্বাইয়ের বাসায় তাকে আটকে রাখা হয়েছিল এই অভিযোগে যে তিনি সিজোফ্রেনিয়ায় ভুগছেন। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছিল, ‘একজন পাগল মানুষ সমাজের জন্য ক্ষতিকারক।’

ফয়সালের ভাষায়, ‘ভাই আমির খান আমাকে এক বছর ধরে বন্দি করে রেখেছিলেন। কারণ আমির অনুভব করছিলেন আমি একটা ফাঁদে আটকে আছি। তারা বলেছিল আমার সিজোফ্রেনিয়া হয়েছে এবং আমি একজন পাগল মানুষ। আমি সমাজের জন্য ক্ষতিকারক।’

তিনি আরও জানান, আমিরের সঙ্গে তার সম্পর্ক বরাবরই খারাপ ছিল। এক পর্যায়ে পরিবারের সঙ্গে আইনি লড়াইয়েও জড়ান তিনি, যখন তাকে তার স্বাক্ষরের অধিকার ত্যাগ করতে বলা হয়েছিল। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।

আমির ও ফয়সাল একসঙ্গে অভিনয় করেছিলেন ২০০০ সালের ‘মেলা’ ছবিতে। এতে টুইঙ্কেল খান্নাও ছিলেন। ছবিটি পরিচালনা করেছিলেন ধর্মেশ দর্শন।

এই শাখার আরও খবর

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au