বিনোদন

স্ত্রীকে নিয়ে কটাক্ষ, মুখ খুললেন আবির

  • 8:03 pm - August 10, 2025
  • পঠিত হয়েছে:১৮২ বার
কারণ স্ত্রীর ছবি প্রকাশ করে বহুবার কটাক্ষের শিকার হয়েছেন এই অভিনেতা।মাস কয়েক আগে একটি সিনেমার প্রিমিয়ারে স্ত্রীকে নিয়ে হাজির হয়েছিলেন আবির। সেখানে স্ত্রীকে সঙ্গে নিয়ে ক্যামেরায় পোজ দেন। সেই মুহূর্তের ছবি ও ভিডিও অন্তর্জালে ভাইরাল হয়।

সোশ্যাল মিডিয়ার এসব পোস্টে নন্দিনীকে নিয়ে নোংরা মন্তব্য করেন নেটিজেনরা। তবে এ নিয়ে তখন টুঁ-শব্দটি করেননি আবির।কয়েক দিন আগে ‘স্টেট আপ উইথ শ্রী’-তে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবির। এ আলাপচারিতায় ট্রলারদের নোংরা মন্তব্য নিয়ে কথা বলেন এই নায়ক।

আবির বলেন, ‘আমার যেটা সবচেয়ে বেশি খারাপ লাগে, তা হলো আমি এটা কখনো বদলাতে পারব না। আমার সান্ত্বনা দেওয়ার জায়গাও নেই। এটা আমার সবচেয়ে খারাপ লাগার জায়গা, আমি কিছু করতে পারি না।’
‘ফাটাফাটি’ সিনেমায় অভিনয় করেন আবির। মূলত, সিনেমাটি বডি পজিটিভিটির গল্প বলেছে।

এ বিষয়ে আবির বলেন, ‘এমনকি ফাটাফাটি সিনেমার সময় বলেছিলাম, একটা সিনেমা কি কিছু বদলাতে পারবে? পারবে না। কিন্তু এটা নিয়ে আলোচনার জায়গাটা অন্তত তৈরি হবে।’ 

ট্রলিং প্রসঙ্গে আবির বলেন, ‘এটা নিয়ে আমাকে সব জায়গাতেই প্রশ্ন করা হয়। তবে আমার মনে হয় যারা এগুলো করে তারা এই সময়টা পাওয়ারও যোগ্য নয়। তাই এটা নিয়ে আলোচনায় না যাওয়াই উচিত। এটাকে এড়িয়ে যাওয়া উচিত। এর চেয়ে বড় অপমান তাদের করা যাবে না।’

আবির চ্যাটার্জি ও নন্দিনীর পরিচয় হয় এমবিএ পড়তে গিয়ে। ২০০৭ সালে সাতপাকে বাঁধা পড়েন এই যুগল। দাম্পত্য জীবনের প্রায় দেড় যুগ পার করছেন তারা।

এই শাখার আরও খবর

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au