বিনোদন

সন্তান জন্মের পরও আলিয়ার ছিপছিপে থাকার রহস্য কী?

  • 1:22 am - August 12, 2025
  • পঠিত হয়েছে:৯০ বার

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট অন্তঃসত্ত্বা থাকাকালে ও সন্তান জন্ম দেওয়ার পরও নিয়ম মেনে শরীরচর্চা করেছিলেন। এর ফলে দ্রুতই ওজন কমেছিল অভিনেত্রীর।— এমন কথাই জানিয়েছেন আলিয়ার শরীরচর্চার প্রশিক্ষক শোরাব খুশরুশাহি।

অভিনেত্রী সন্তান জন্মের চার মাস পরেই শুটিং করেছিলেন। ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমার ‘তুম কেয়া মিলে’ গানের দৃশ্যের জন্য বরফাবৃত পাহাড়ে দৌড়ে, হেঁটে ও নেচে শুট করেছিলেন  আলিয়া ভাট। তা দেখে বোঝার উপায় ছিল না যে, মাত্র চার মাস আগেই তিনি কন্যা রাহা কাপুরকে জন্ম দিয়েছিলেন।

আবার অন্তঃসত্ত্বা থাকাকালেও শুটিং করতে হয়েছিল আলিয়া ভাটকে। তাই ফিট থাকা এবং ওজন ঝরানোর বিশেষ তাগিদ ছিল তার। কিন্তু কোন উপায়ে এত দ্রুত মাতৃত্বকালীন মেদ ঝরিয়ে ফেলেন রণবীরপত্নী?

সম্প্রতি শরীরচর্চার প্রশিক্ষক শোরাব খুশরুশাহি আলিয়ার পরিশ্রমী সত্তার প্রশংসা করে বলেন, গর্ভাবস্থাতেই আলিয়ার ব্যায়াম, শরীরচর্চার ধরন পাল্টে গিয়েছিল। প্রতিদিনের শারীরিক পরিস্থিতি যাচাই করে ব্যায়াম ঠিক করা হতো। কারণ অন্তঃসত্ত্বা নারীর শারীরিক ও মানসিক অবস্থা প্রতিদিন  বদলাতে পারে। তাই প্রয়োজন অনুযায়ী, প্রতিদিনের রুটিনে বদল আনা হতো। প্রতিদিন মূলত পেলভিক ফ্লোর ও শক্তিবৃদ্ধির প্রশিক্ষণই বেশি হতো তার।

আলিয়া এর আগে এক সাক্ষাৎকারে তার ওজন হ্রাসের রহস্যের কথা বলেছিলেন। সঠিক নিয়ম মেনে ব্যায়াম ও খাওয়াদাওয়া করেই ওজন ঝরিয়েছিলেন তিনি। কেবল একটু বেশি সতর্ক থাকতে হতো তাকে। শরীরচর্চার গতি খানিক কমিয়ে দেওয়া হয়েছিল, যাতে গর্ভে কোনো কুপ্রভাব না পড়ে। শুরুর দিকে প্রতিদিন ১৫ মিনিটের হাঁটাহাঁটি ও নিঃশ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করতেন। এরপর শ্বাস-প্রশ্বাসের অনুশীলন, পেলভিক ফ্লোর ও শক্তিবৃদ্ধির প্রশিক্ষণই বেশি হতো তার। গর্ভাবস্থার ১২ সপ্তাহ পর ধীরে ধীরে হাঁটা, যোগব্যায়াম ও পিলাটিজ শুরু করেন। সঙ্গে থাকত হালকা কার্ডিও এবং শক্তিবৃদ্ধির ব্যায়ামও।

তিনি বলেন, সন্তানকে স্তনপান করানো ও সঠিক খাদ্যাভ্যাস মেনে চলার কারণেই তিনি দ্রুত ওজন কমাতে পেরেছেন। পরিমাপমতো ফল, শাকসবজি ও প্রোটিননির্ভর খাওয়াদাওয়া করতেন বলে জানান  আলিয়া ভাট।

এই শাখার আরও খবর

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au