বিনোদন

মা হওয়ার অনুভূতি শোনালেন কিয়ারা

  • 1:24 am - August 12, 2025
  • পঠিত হয়েছে:৮৬ বার

বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি ও অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার ঘর আলো করে এসেছে কন্যাসন্তান। গত ১৫ জুলাই এ তারকা দম্পতি বাবা-মা হয়েছেন। সন্তানের জন্মের পর থেকেই তারা বাড়িতেই আনন্দময় পরিবেশে দিন কাটাচ্ছেন।

সম্প্রতি মেয়ে জন্মের পর অভিনেত্রী সামাজিক মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেছেন, যা নেটিজেনদের মাঝে ভাইরাল হয়েছে। সেই পোস্টে একটি হার্ট ইমোজিও শেয়ার করে কিয়ারা আদভানি মা হওয়ার আসল কথা জানিয়েছেন।

যেখানে লেখা ছিল— আমি তোমার ডায়াপার বদলাচ্ছি, তুমি আমার পৃথিবী বদলে দাও। এটি সত্যি। মা হিসেবে তার নতুন ভূমিকার আনন্দ ও ক্লান্তি অভিনেত্রী খুব ভালোভাবে প্রকাশ করেছেন।

এর আগে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে মেয়ের জন্মের কথা খবর দেন অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। সেই পোস্ট শেয়ার অভিনেতা লিখেছিলেন, আমাদের এই দিনটি আবেগে ভরা ছিল। কারণ এখন আমাদের জীবন সম্পূর্ণরূপে বদলে গেছে।

সে পোস্টের ক্যাপশনে সিদ্ধার্থ মালহোত্রা একটি হাত জোড় করা ইমোজি, একটি হার্ট হৃদয় এবং একটি চোখের ইমোজি শেয়ার করে আরও লিখেছিলেন, আমাদের একটি মেয়ে আছে। আপনাদের সবার কিয়ারা ও সিদ্ধার্থ।

কিয়ারাকে দ্রুতই দেখা যাবে পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের ‘ওয়ার ২’ সিনেমায়। এ সিনেমায় অভিনেত্রীর সঙ্গে জুটি হিসাবে কাজ করেছেন জুনিয়র এনটিআর। এ জুটি ছাড়াও আরও মুখ্য ভূমিকায় আছেন হৃতিক রোশন। আগামী ১৪ আগস্ট সিনেমাটি মুক্তি পাচ্ছে।

অন্যদিকে সিদ্ধার্থ মালহোত্রাকে দেখা যাবে ‘পরম সুন্দরী’ সিনেমায়। তার সঙ্গে মুখ্য ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী জাহ্নবী কাপুরকে।

এই শাখার আরও খবর

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au