বিনোদন

কত টাকার মালিক সামান্থা!

  • 1:26 am - August 12, 2025
  • পঠিত হয়েছে:৮৬ বার

সবসময়ই তারকাদের গোপন জীবন ও ব্যক্তিগত সংগ্রাম নিয়ে আগ্রহী ভক্তদের নজর কাড়ে। অনেকের ক্ষেত্রে আকাশ ছোঁয়ার গল্প থাকলেও তার পেছনে থাকে কিছু করুণ গল্প। এমনও আছে— এখন কোটি টাকার মালিক, অথচ একটা সময় কাটিয়েছেন না খেয়ে। খারাপ সময়ের মাঝে প্রতিভাকে কাজে লাগিয়ে কঠোর পরিশ্রম, আর অবিচল ইচ্ছাশক্তি, যা মিলিয়ে দেয় সফলতায়। সম্প্রতি এক তারকার উত্থান ও সংগ্রামের কাহিনী শোরগোল তুলেছিল সিনেমা মহলে। আর সেই তারকা দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু।

১৯৮৭ সালের ২৮ এপ্রিল কেরালার আলাপ্পুঝায় জন্মগ্রহণ করেন সামান্থা রুথ প্রভু। তার বাবা তামিলনাড়ুর এবং মা কেরালার। শৈশব কেটেছে চেন্নাইয়ে, যেখানে তিনি স্কুল শেষ করেন। দ্বাদশ শ্রেণির পর পরিবারের আর্থিক অবস্থা খারাপ হওয়ায় উচ্চশিক্ষার খরচ চালানো কঠিন হয়ে পড়ে। পড়াশোনার খরচ চালানোর জন্য সামান্থা মডেলিংয়ে অংশ নেন, যা তার জীবনে বড় মোড় এনে দেয়।

মডেলিং করার সময় সামান্থা নজরে আসেন পরিচালক রবি বর্মণের। এরপর গৌতম মেননের পরিচালনায় ‘ইয়ে মায়া চেসাভে’ সিনেমার  মাধ্যমে প্রথম পর্দায় আসেন এ অভিনেত্রী। তবে আলোচনার বিষয়, এ তারকা নাকি না খেয়েও পর্যন্ত কাটিয়েছেন। অথচ আজ শত কোটি রুপির বেশি সম্পত্তির মালিক। কঠোর পরিশ্রম ও প্রতিভার জোরে তিনি এ জায়গা অর্জন করেছেন এবং অনেকের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছেন।

২০২৪ সালের শেষের দিকে বলিউড সাদি নামের একটি পোর্টালে সামান্থার সম্পত্তি নিয়ে একটি খবর প্রকাশ করে। ওই প্রতিবেদনে তারা জানায়, অভিনয়ের পাশাপাশি রিয়েল এস্টেট, বিলাসবহুল গাড়ি এবং ফ্যাশন ব্র্যান্ডে বিনিয়োগ করে সামান্থা আর্থিকভাবে সুদৃঢ় অবস্থানে পৌঁছেছেন। তার সম্পত্তির মূল্য প্রায় ১০১ কোটি রুপি।

এর আগে ২০১৭ সালে তিনি অভিনেতা নাগা চৈতন্যকে বিয়ে করেন। পরে ২০২১ সালে তাদের বিচ্ছেদ ঘটে। যদিও ২০০ কোটির ভরণপোষণের দাবি ওঠে, সামান্থা তা অস্বীকার করেছেন।

এই শাখার আরও খবর

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au