বিনোদন

সেলফি তুলতে চাওয়ায় ভক্তকে ‘ঘুষি মারেন’ জয়া

  • 12:48 am - August 13, 2025
  • পঠিত হয়েছে:১৮০ বার
অতিরিক্ত রাগের কারণে প্রায়ই খবরের শিরোনামে উঠে আসেন বলিউডের প্রবীণ অভিনেত্রী তথা রাজনীতিবিদ জয়া বচ্চন। কখনো ছবি শিকারিদের উদ্দেশে বলে ফেলেন কটু কথা, কখনো আবার ভক্তদের দেখলেই রেগে যান। এবারও তার ব্যতিক্রম হলো না, এমন কাণ্ড ঘটালেন যা দেখে উপস্থিত সবাই চমকে যান!

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, একজন ব্যক্তি (তিনি নাকি একজন দলীয় কর্মী) অনুমতি ছাড়াই জয়া বচ্চনের সঙ্গে সেলফি নিতে এগিয়ে যান তার কাছে। ভক্তের সঙ্গে সেলফি তোলা তো দূর, এইভাবে অনুমতি ছাড়া কাছে আসতেই ভীষণভাবে রেগে যান জয়া।

এরপর নিজেকে সরিয়ে নিয়ে ওই ভক্তকে ঘুূষি মারেন জয়া বচ্চন। ঘটনার আকস্মিকতায় ওই ব্যক্তি নিজেও লজ্জা পেয়ে সরে যান। এরপর হাসিমুখেই জয়াকে ‘স্যরি’ বলেন। কিন্তু এতেও রাগ পড়েনি ধন্যি মেয়ের।

তিনি পাল্টা ওই ব্যক্তিকে বকাবকি করেন। উপস্থিত সবাই ভীষণভাবে অপ্রস্তুত হয়ে পড়েন গোটা ঘটনায়। আর সেই ক্যামেরাবন্দি মুহূর্ত নেটপাড়ায় ছড়িয়ে পড়তেই শোরগোল। প্রবীণ অভিনেত্রীর নিন্দায় সরব নেটভুবনের একাংশ।
ঘটনাটি ঘটেছে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে, যেখানে জয়া বচ্চন একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জয়ার পাশাপাশি সেখানে উপস্থিত থাকতে দেখা যায় শিবসেনা নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদীকেও। ব্যাপারটা ঘটার পরেই জয়া স্বাভাবিক হলেও বাকিরা কিছুটা ইতস্তত বোধ করতে থাকেন।

ভিডিও ছড়িয়ে পড়তেই জয়ার এমন আচরণ নিয়ে আবার ক্ষোভ প্রকাশ করেন নেটিজেনরা। ওই ব্যক্তির উদ্দেশেও অনেকে বলেন, ‘জয়া বচ্চনের ছবি তোলার কী প্রয়োজন ছিল?’ কেউ কেউ আবার জয়াকে ভীষণভাবে ‘দাম্ভিক’ বলে অভিহিত করেন।

সব মিলিয়ে নিজের মেজাজের জন্য আবারও খবরের শিরোনামে উঠে এলেন জয়া বচ্চন।বিগত কয়েক মাসে জয়া বচ্চন বহুবার বহু মানুষের ওপর রেগে গিয়েছেন। স্ত্রীর এই ব্যবহারে লজ্জায় পড়তে হয় গোটা পরিবারকে। যদিও তাতে বিন্দুমাত্র মাথা ঘামাতে নারাজ অমিতাভ পত্নী। ছবি শিকারী থেকে সহকর্মী, জয়া বচ্চন কখন কার সঙ্গে কী ব্যবহার করে বসেন তা কেউ বলতে পারে না।

এই শাখার আরও খবর

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au