নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত
রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…
মেলবোর্ন ১৩ আগস্ট-ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গত আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন মুস্তাফিজুর রহমান। এবার ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতেও (আইএল টি-টোয়েন্টি) মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে ক্যাপিটালসরা।
আইএল টি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে মাঠে নামবেন মুস্তাফিজ। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে মুস্তাফিজকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
আইপিএলে আসরের মাঝপথে মিচেল স্টার্কের বদলি হিসেবে সুযোগ পেয়েছিলেন মুস্তাফিজ। এবার আইএল টি-টোয়েন্টিতেও বদলি ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন তিনি। ইংলিশ পেসার লুক উডের বদলি হিসেবে বাংলাদেশি এই পেসারকে দলে নিয়েছে দুবাই।
আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে আইএল টি-টোয়েন্টির নিলাম। এর আগেই দল পেলেন মুস্তাফিজ।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au