নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত
রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…
মেলবোর্ন ১৩ আগস্ট-এবারের মৌসুমের মাঠের বাইরের অভিজ্ঞতা সুখকর নয় বসুন্ধরা কিংসের জন্য। এদিনেও যাদের আলোচনা-সমালোচনার শিকার হতে হয়েছিল তারা জবাব দিলো মাঠের খেলায়।
সিরিয়ান ক্লাব আল কারামাহর বিপক্ষে ১-০ গোলের জয় নিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্ব নিশ্চিত করেছে বাংলাদেশের রেকর্ড লিগ চ্যাম্পিয়নরা।
খেলার শুরুর দিকেই আক্রমণাত্মক ভঙ্গিতে মাঠে নামে কিংস। তৃতীয় মিনিটেই গোলের সম্ভাবনা তৈরি হয় ডরিয়েলটনের ব্যর্থ বাইসাইকেল কিকে। তবে ষষ্ঠ মিনিটে সুযোগটি আর হাতছাড়া করেনি কিংস। কাতারের দোহার সুহেইম বিন হামাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে একমাত্র গোলটি আসে ষষ্ঠ মিনিটেই। কর্নার থেকে উড়ে আসা বলে শট নেন তপু বর্মন। জটলার মধ্যে ফিরতি বল নিয়ন্ত্রণে নিয়ে নিচু শটে লক্ষ্যভেদ করেন সানডে।
এরপর একের পর এক আক্রমণে ম্যাচে প্রাধান্য দেখায় কিংস। বিশেষ করে গোলরক্ষক মেহেদি হাসান শ্রাবনের অসাধারণ সেভ বারবার রক্ষা করেছে দলকে। প্রথমার্ধে আল কারামাহ একাধিকবার গোলের সুযোগ পেলেও সফল হয়নি কিংসের রক্ষণ ও গোলরক্ষকের দৃঢ়তায়।
দ্বিতীয়ার্ধে ৫৯ মিনিটে সোহেল রানার পরিবর্তে মাঠে নামেন এই মৌসুমে আবাহনী থেকে আসা মিডফিল্ডার মোহাম্মদ হৃদয়। ৬৫ মিনিটে আসে কাঙ্ক্ষিত সেই মুহূর্ত, সান্ডারল্যান্ডের সাবেক ফুটবলার কিউবা মিচেল অভিষেক ম্যাচে নামেন কিংসের জার্সিতে।
ম্যাচের শেষভাগে আল কারামাহ সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে। বিশেষ করে ৮০ মিনিটে জাকারিয়ার হেডে গোল নিশ্চিত মনে হলেও, দুর্দান্ত ফিস্টে সেভ করেন শ্রাবন। শেষদিকে রাকিব হোসেন এবং কিউবার দুর্দান্ত প্রচেষ্টা প্রতিপক্ষের রক্ষণে চাপ বাড়ালেও ব্যবধান আর বাড়েনি।
এই জয়ে বসুন্ধরা কিংস নিশ্চিত করেছে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে বাংলাদেশের একমাত্র ক্লাব হিসেবে অংশগ্রহণ যা শুরু হবে ২৫ অক্টোবর থেকে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au