সর্বশেষ

নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে প্রাথমিক স্কোয়াডে হামজা, নেই সামিত সোম

  • 2:20 am - August 14, 2025
  • পঠিত হয়েছে:১৬৫ বার
আছেন হামজা নেই সামিত। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৪ আগস্ট-সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে নেপালের রাজধানী কাঠমান্ডুতে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এ লক্ষ্যেই আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। তবে প্রাথমিক স্কোয়াডে আছেন ইংল্যান্ডের লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরি, কিন্তু নেই কানাডা প্রবাসী সামিত সোম।

সেপ্টেম্বর উইন্ডোতে কানাডিয়ান প্রিমিয়ার লিগে সামিতের ক্লাব কাভারলির দুটি ম্যাচ রয়েছে—৬ ও ১৪ সেপ্টেম্বর। বাংলাদেশ একই সময়ে ৬ ও ৯ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে মাঠে নামবে। জাতীয় দলের হয়ে খেলার ডাক পেলে ক্লাব ছাড়তে বাধ্য হলেও বাফুফে এবার সেই জটিলতায় যেতে চাইছে না। জাতীয় দলের ম্যানেজার আমের খান বলেন, সামিতের ক্লাব ম্যাচ থাকায় তাকে প্রাথমিক তালিকায় রাখা হয়নি।

হামজা চৌধুরিকে দলে ভেড়াতে ইতোমধ্যে লেস্টার সিটিকে চিঠি দিয়েছে বাফুফে। ফিফা উইন্ডোর নিয়মে ম্যাচের ৭২ ঘণ্টা আগে খেলোয়াড় ছাড়তে বাধ্য হলেও, অনেক সময় মহাদেশভেদে সূচি ভিন্ন হওয়ায় ক্লাবগুলোর দরকষাকষির সুযোগ থাকে বেশি। ম্যানেজার আমের খান জানান, কোচের ২৪ জনের প্রাথমিক স্কোয়াডে হামজা রয়েছেন তার ক্লাবের সঙ্গে আলোচনা চলছে।

অক্টোবরে এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ আছে বাংলাদেশের। হামজা ও সামিত দু’জনকেই সেই ম্যাচে ভরসা হিসেবে দেখা হচ্ছে। সেপ্টেম্বরের প্রীতি ম্যাচগুলোতে দু’জন থাকলে দলের বোঝাপড়া ও প্রস্তুতিতে সুবিধা হতো।

এবার ভিন্ন পথে হেঁটেছে বাফুফে—ক্যাম্প শুরু হলেও এখনও আনুষ্ঠানিকভাবে স্কোয়াড প্রকাশ করা হয়নি। প্রথম দিনে মাত্র পাঁচজন ফুটবলার যোগ দিয়েছেন। আবাহনী ও বসুন্ধরা কিংসের ফুটবলাররা এখনো অনুশীলনে যোগ দেননি। এফটিপি অনুযায়ী, আবাহনী থেকে ৫ ও কিংস থেকে ১০ জন ফুটবলার ডাক পাওয়ার সম্ভাবনা রয়েছে।

অধিনায়ক জামাল ভূইয়া এখনও ক্যাম্পে যোগ দেননি; তিনি একদিন সময় চেয়েছেন ফেডারেশনের কাছে। মাত্র পাঁচজন নিয়ে অনুশীলন শুরু করায় পূর্ণাঙ্গ প্রস্তুতি এখনো শুরু হয়নি। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা তবে কঠোর অবস্থানেই আছেন—প্রথম দিন থেকেই খেলোয়াড়দের মাঠে চাইছেন তিনি।

এই শাখার আরও খবর

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

যুদ্ধের নিয়ম বদলে গেছে: ইরানি অধ্যাপক

যুক্তরাষ্ট্রের অবরোধ ও ইরানি জাহাজে হামলা অব্যাহত থাকলে তেহরানের পক্ষ থেকে আরও বড় ধরনের পাল্টা জবাব আসতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের অধ্যাপক মোস্তাফা খোশচেশম।…

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au