সর্বশেষ

ভিউ বাণিজ্যর জন্য আর কত নিচে নামবেন, প্রশ্ন তাওহীদ হৃদয়ের?

  • 1:14 am - August 15, 2025
  • পঠিত হয়েছে:৮৭ বার
রেগে গেলেন তাওহীদ হৃদয়। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৫ আগস্ট-মিরপুর স্টেডিয়ামে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে ফিটনেস ক্যাম্প শুরু করেছেন স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান কেলি। তবে গত ৬ আগস্ট থেকে শুরু হওয়া ক্যাম্পে নেই তাওহীদ হৃদয়।

ক্যাম্প শুরুর দিনই লন্ডনের টাওয়ার ব্রিজের সামনে তোলা কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন হৃদয়। ছবিগুলো সামনে আসার পর থেকেই গুঞ্জন উঠেছে চুলের চিকিৎসা করাতে ইংল্যান্ডে গেছেন তিনি।

বেশকটি সংবাদমাধ্যমে এই খবর প্রকাশ হওয়াতে চটেছেন তিনি। তাই সামাজিক মাধ্যমে জানিয়েছেন, ভিউ বাণিজ্যের জন্য আর কত নিচে নামবেন আপনারা।

ফেসবুকে এক পোস্টে হৃদয় লিখেছেন, ‘ভিউ বাণিজ্যের জন‍্য আর কত নিচে নামবেন আপনারা? পাবলিক ফিগার হলেও আমিও একজন মানুষ, আমারও পারিবারিক সমস্যা থাকতে পারে। আমিও মানসিকভাবে সবসময় ঠিক না-ও থাকতে পারি।

ফোন ধরতে সময় পাচ্ছি না, তাই এখানেই ক্লিয়ার করলাম।

মায়ের ক্যান্সার চিকিৎসার জন্য ব্যস্ত সময় পার করছেন জানিয়ে হৃদয় আরো লিখেছেন, বাংলাদেশে এসেছি বেশ কয়েকদিন হলো। মায়ের ক্যান্সার চিকিৎসার জন্য সকাল থেকে মাকে নিয়ে সিরাজগঞ্জের এনায়েতপুরের একটি হাসপাতালে দৌড়াদৌড়ি করছি। এ রকম সময় আমি ইংল্যান্ড নাকি তুরস্ক সেটা যাচাইয়ের জন্য এত ফোন…।

এই শাখার আরও খবর

আইএসবিরোধী লড়াইয়ের পর সিরিয়ার নতুন ব্যবস্থায় জায়গা খুঁজছে কুর্দি নারী যোদ্ধারা

সিরিয়ার নতুন নিরাপত্তা কাঠামোয় নিজেদের অবস্থান নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কুর্দি নারী যোদ্ধাদের সংগঠন উইমেন’স প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজে। সংগঠনটির কমান্ডার নওরুজ আহমেদ জানিয়েছেন,…

মিস ওয়ার্ল্ডে তৃতীয় হয়ে সাফল্য মালয়েশিয়াকে উৎসর্গ তানুসিয়ার

মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নিজের সাফল্য মালয়েশিয়ার জনগণকে উৎসর্গ করেছেন দেশটির প্রতিযোগী তানুসিয়া চেট্টি। ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তৃতীয়…

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

যুদ্ধের নিয়ম বদলে গেছে: ইরানি অধ্যাপক

যুক্তরাষ্ট্রের অবরোধ ও ইরানি জাহাজে হামলা অব্যাহত থাকলে তেহরানের পক্ষ থেকে আরও বড় ধরনের পাল্টা জবাব আসতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের অধ্যাপক মোস্তাফা খোশচেশম।…

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au