সর্বশেষ

চিটাগাংয়ের কাছে পাওনা ৪৬ কোটি টাকা, বিসিবির প্রজ্ঞাপন

  • 2:38 am - August 15, 2025
  • পঠিত হয়েছে:১৬৫ বার
এবার চিটাগাংকে চিঠি দিলো বিসিবি। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৫ আগস্ট-বিসিবির বকেয়া পাওনা নিয়ে তিন দিন আগে নিজের অভিমত দেন চিটাগাং কিংসের মালিক সামির কাদের চৌধুরী। তিনি জানান, ৪৬ কোটি টাকার পাওনার বিষয়ে বিসিবির কাছেও কোনো জবাব নেই।

সেই জবাব যেন পেলেন চিটাগাংয়ের মালিক। যদিও বিসিবি তার নাম উল্লেখ করে বিবৃতি দেয়নি।

তবে বিবৃতিতে বিপিএলের দলটির মালিকানাধীন প্রতিষ্ঠান ‍এসকিউ স্পোর্টস এন্টারপ্রাইস লিমিটেডের অনেকটা আমলনামা তুলে ধরেছে বিসিবি। তাতে বিসিবি নতুন নোটিশে জানিয়ে দিয়েছে, ফ্র্যাঞ্চাইজিটির কাছে ৪৬ কোটি টাকা পায় তারা।
বিপিএলের প্রথম দুই আসরেও এসকিউ স্পোর্টস এন্টারপ্রাইস লিমিটেডের কাছে পাওনা পায় বলে জানিয়েছে বিসিবি। সেই পাওনার জন্য একাধিকবার নোটিশ পাঠানো হলেও তাতে নাকি পাত্তা দেয়নি ফ্র্যাঞ্চাইজিটি।

তার মধ্যে ছিল ২০১৩ সালের ৭ মে সালিসি নোটিশ ও গত ২২ জুলাইয়ের আইনি নোটিশও।

টুর্নামেন্টের নিয়ম ও শর্ত ভঙ্গ করায় এক সময় বিপিএল থেকে ফ্র্যাঞ্চাইজিটিকে বাদ দিয়েছিল বিসিবি। পরে অবশ্য পুনরায় ফিরে আসে। তবে অভিযোগ ও বিতর্কের জন্ম দেওয়া পুরনো অভ্যাস যেন ছাড়তে পারেনি তারা।

সর্বশেষ আসরে আগের সবগুলোকে ছাড়িয়ে যায় তারা। ক্রিকেটার-কোচদের বকেয়া বিতর্কের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল মেন্টর শহীদ আফ্রিদির পাওনা পরিশোধ না করা এবং দলের বাঁহাতি ওপেনার পারভেজ হোসেন ইমনের পারিশ্রমিক নিয়ে বিতর্কিত মন্তব্য।

পুরনো সব কিছু ভুলে পরে সমঝোতোর চেষ্টা করেছিল বিসিবি। সেই ধারাবাহিকতায় গত বছরের সেপ্টেম্বরে ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে একটি চুক্তি করে বিসিবি। এবার শর্তও পূরণ করতে না পারায় গত ২২ জুলাই নোটিশ অনুযায়ী সাড়ে তিন কোটি টাকার সমঝোতার সেই চুক্তি বাতিল করে বিসিবি।

নতুন করে বিসিবি জানিয়েছে, ফ্র্যাঞ্চাইজিটির কাছে বোর্ডের মূল পাওনা ১৫ লাখ ৫০ হাজার ৬৫ মার্কিন ডলার। আর ২০১২ থেকে ২০২৫ সাল পর্যন্ত মোট সুদ পাবে ২২ লাখ ৩২ হাজার ৯২ ডলার। সব মিলিয়ে ৩৭ লাখ ৮২ হাজার ১৫৬ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৬ কোটি টাকা।

এই শাখার আরও খবর

আইএসবিরোধী লড়াইয়ের পর সিরিয়ার নতুন ব্যবস্থায় জায়গা খুঁজছে কুর্দি নারী যোদ্ধারা

সিরিয়ার নতুন নিরাপত্তা কাঠামোয় নিজেদের অবস্থান নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কুর্দি নারী যোদ্ধাদের সংগঠন উইমেন’স প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজে। সংগঠনটির কমান্ডার নওরুজ আহমেদ জানিয়েছেন,…

মিস ওয়ার্ল্ডে তৃতীয় হয়ে সাফল্য মালয়েশিয়াকে উৎসর্গ তানুসিয়ার

মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নিজের সাফল্য মালয়েশিয়ার জনগণকে উৎসর্গ করেছেন দেশটির প্রতিযোগী তানুসিয়া চেট্টি। ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তৃতীয়…

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

যুদ্ধের নিয়ম বদলে গেছে: ইরানি অধ্যাপক

যুক্তরাষ্ট্রের অবরোধ ও ইরানি জাহাজে হামলা অব্যাহত থাকলে তেহরানের পক্ষ থেকে আরও বড় ধরনের পাল্টা জবাব আসতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের অধ্যাপক মোস্তাফা খোশচেশম।…

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au