সর্বশেষ

উইজডেনের সেরা ১৫ টেস্ট সিরিজের দুটিতে বাংলাদেশ

  • 3:59 am - August 16, 2025
  • পঠিত হয়েছে:৮৫ বার
একবিংশ শতাব্দীর সেরা ১৫ টেস্টের তালিকায় বাংলাদেশের নাম। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৬ আগস্ট-একবিংশ শতাব্দীর সেরা ১৫টি টেস্ট সিরিজের তালিকা প্রকাশ করেছে ‘ক্রিকেটের বাইবেল’খ্যাত উইজডেন, যেখানে জায়গা করে নিয়েছে বাংলাদেশের দুটি ভিন্ন স্বাদের স্মৃতি—একটি জয়ে ভরপুর, আরেকটি তিক্ত হারের।

তালিকার ১৫ নম্বরে রয়েছে ২০১৬ সালের বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ।

দুই ম্যাচের এই সিরিজেই অভিষেক হয়েছিল তরুণ স্পিনার মেহেদী হাসান মিরাজের। চট্টগ্রামে প্রথম টেস্টে সাব্বির রহমানের সাহসী ব্যাটিংয়ের পরও জয় হাতছাড়া হয় টাইগারদের।
তবে মিরপুরে দ্বিতীয় টেস্টে মিরাজের ঘূর্ণিতে ইতিহাস রচনা হয়। ২৭৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বিনা উইকেটে ১০০ থেকে ১৬৪ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড।

মিরাজ একাই নেন ৬ উইকেট, বাকি চারটি ভাগ করে নেন সাকিব আল হাসান, নিশ্চিত হয় ১০৮ রানের ঐতিহাসিক জয়।
আরও উঁচুতে, ৭ম স্থানে জায়গা পেয়েছে ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর।

কোভিড পরবর্তী সময়ে অনেকে ভেবেছিল দুর্বল স্কোয়াড নিয়ে আসা ক্যারিবিয়ানদের পক্ষে জয় সম্ভব নয়। কিন্তু চট্টগ্রাম টেস্টে কাইল মেয়ার্সের অবিশ্বাস্য ২১০ রানের অপরাজিত ইনিংসে ৩ উইকেটে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। মিরপুরে দ্বিতীয় টেস্টেও প্রতিদ্বন্দ্বিতা জমে ওঠে, তবে শেষ হাসি হাসে অতিথিরা, ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয়।
তালিকার অন্য উল্লেখযোগ্য সিরিজের মধ্যে রয়েছে সর্বশেষ অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি, যেখানে ইংল্যান্ড ও ভারতের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ২-২ ব্যবধানে ড্র হয়, এটি আছে ৫ নম্বরে। চতুর্থ স্থানে রয়েছে ২০২৩ সালের অ্যাশেজ, যা ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে একই ব্যবধানে ড্র হয়েছিল।

সবশেষে, একুশ শতকের সেরা টেস্ট সিরিজ হিসেবে স্বীকৃতি পেয়েছে ২০২০-২১ মৌসুমে ভারতের অস্ট্রেলিয়া সফর। প্রথম টেস্টে মাত্র ৩৬ রানে গুটিয়ে যাওয়ার পরও ভারত ২-১ ব্যবধানে সিরিজ জয় করে। উইজডেনের মতে, এটি প্রত্যাবর্তনের সবচেয়ে সুন্দর গল্প।

এই শাখার আরও খবর

নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…

আইএসবিরোধী লড়াইয়ের পর সিরিয়ার নতুন ব্যবস্থায় জায়গা খুঁজছে কুর্দি নারী যোদ্ধারা

সিরিয়ার নতুন নিরাপত্তা কাঠামোয় নিজেদের অবস্থান নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কুর্দি নারী যোদ্ধাদের সংগঠন উইমেন’স প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজে। সংগঠনটির কমান্ডার নওরুজ আহমেদ জানিয়েছেন,…

মিস ওয়ার্ল্ডে তৃতীয় হয়ে সাফল্য মালয়েশিয়াকে উৎসর্গ তানুসিয়ার

মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নিজের সাফল্য মালয়েশিয়ার জনগণকে উৎসর্গ করেছেন দেশটির প্রতিযোগী তানুসিয়া চেট্টি। ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তৃতীয়…

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

যুদ্ধের নিয়ম বদলে গেছে: ইরানি অধ্যাপক

যুক্তরাষ্ট্রের অবরোধ ও ইরানি জাহাজে হামলা অব্যাহত থাকলে তেহরানের পক্ষ থেকে আরও বড় ধরনের পাল্টা জবাব আসতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের অধ্যাপক মোস্তাফা খোশচেশম।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au