সর্বশেষ

এবার ভূটান লিগে খেলতে গেলেন আফঈদা ও স্বপ্না

  • 4:09 am - August 16, 2025
  • পঠিত হয়েছে:১০২ বার
ভূটান লিগে বাড়ছে বাংলার জয়ীতাদের দাপট। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৬ আগস্ট-দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে আধিপত্য বিস্তার করছে বাংলাদেশ। টানা দুইবারের সাফ চ্যাম্পিয়ন এই দলটি বয়সভিত্তিক পর্যায়েও কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।

সর্বশেষ অনূর্ধ্ব-২০ সাফেও এসেছে শিরোপা। সেই দল থেকে উঠে আসা ফুটবলাররা এবার জায়গা করে নিয়েছেন এশিয়ান কাপের মূল পর্বে।
তবুও দেশের ফুটবলে বিরাজ করছে এক অদ্ভুত অসামঞ্জস্য; নিজেদের দেশের ঘরোয়া লিগেই খেলার সুযোগ পাচ্ছেন না এই সম্ভাবনাময়ীরা।
দেশে নারী লিগ বন্ধ থাকায় বিদেশি লিগ এখন বাংলাদেশি ফুটবলারদের বিকল্প হয়ে উঠেছে।

সেই ধারাবাহিকতায় এএফসি নারী ক্লাব চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ভূটানে গেছেন জাতীয় দলের অধিনায়ক আফঈদা খন্দকার ও মিডফিল্ডার স্বপ্না রানী। তারা খেলবেন ভুটানের রয়েল থিম্পু কলেজ (আরটিসি) ক্লাবের হয়ে। দেশ ছাড়ার আগে সামাজিক মাধ্যমে এক পোস্টে আফঈদা লেখেন, ভুটানের উদ্দেশে, নতুন মিশন; এএফসি উইমেনস ক্লাব চ্যাম্পিয়নশিপ। দোয়া করবেন সবাই।

এর আগে এই ক্লাবের হয়ে খেলেছেন বাংলাদেশ নারী দলের তিন ফুটবলার ঋতুপর্ণা চাকমা, মারিয়া মান্দা ও মনিকা চাকমা। এবারও আরটিসি ক্লাবেই যোগ দিয়েছেন আরেক বাংলাদেশি ফুটবলার শাহেদা আক্তার রিপা, যিনি ইতোমধ্যে ভূটানের ঘরোয়া লিগে একটি ম্যাচও খেলেছেন।

তবে ভূটানের এই লিগ নিয়ে সমালোচনা করেছিলেন জাতীয় দলের সাবেক কোচ পিটার বাটলার। তার মতে, আন্তর্জাতিক পর্যায়ের মানদণ্ডে ভূটানের ঘরোয়া লিগের মান তেমন কিছু নয়। তবুও দেশের অনিয়মিত নারী লিগের বাস্তবতায় সেই লিগেই খেলতে যাচ্ছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক।

বাফুফের নারী ফুটবল উইং নানা প্রতিশ্রুতি দিলেও দীর্ঘদিন ধরে মাঠে গড়ায়নি দেশের নারী লিগ। সর্বশেষ লিগ শেষ হওয়ার পর কেটে গেছে এক বছরেরও বেশি সময়, কিন্তু এখনো অনিশ্চিত লিগের ভবিষ্যৎ। এমন অবস্থায় আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করতে ফুটবলারদের ভরসা হয়ে উঠেছে বিদেশি ক্লাব।

এই শাখার আরও খবর

নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…

আইএসবিরোধী লড়াইয়ের পর সিরিয়ার নতুন ব্যবস্থায় জায়গা খুঁজছে কুর্দি নারী যোদ্ধারা

সিরিয়ার নতুন নিরাপত্তা কাঠামোয় নিজেদের অবস্থান নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কুর্দি নারী যোদ্ধাদের সংগঠন উইমেন’স প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজে। সংগঠনটির কমান্ডার নওরুজ আহমেদ জানিয়েছেন,…

মিস ওয়ার্ল্ডে তৃতীয় হয়ে সাফল্য মালয়েশিয়াকে উৎসর্গ তানুসিয়ার

মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নিজের সাফল্য মালয়েশিয়ার জনগণকে উৎসর্গ করেছেন দেশটির প্রতিযোগী তানুসিয়া চেট্টি। ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তৃতীয়…

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

যুদ্ধের নিয়ম বদলে গেছে: ইরানি অধ্যাপক

যুক্তরাষ্ট্রের অবরোধ ও ইরানি জাহাজে হামলা অব্যাহত থাকলে তেহরানের পক্ষ থেকে আরও বড় ধরনের পাল্টা জবাব আসতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের অধ্যাপক মোস্তাফা খোশচেশম।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au