সর্বশেষ

বোর্নমাউথ হারিয়ে প্রিমিয়ার লিগের আসর শুরু লিভারপুলের

  • 4:35 pm - August 16, 2025
  • পঠিত হয়েছে:১১৭ বার
৪-২ গোলে জয় পেয়েছে লিভারপুল। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৬ আগস্ট-ম্যাচের শুরু ও শেষটা হয়েছে আবেগে ভরপুর। প্রয়াত ফুটবলার দিয়েগো জোতাকে স্মরণ করেছে ফুটবলার, দর্শক থেকে সবাই। আর মাঝের সময়টায় হয়েছে পুরোদমে রোমাঞ্চকর এক ফুটবল প্যাকেজ। যে লড়াইয়ে শেষ হাসিটা হাসল ইংলিশ প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুল। এমন ম্যাচেও ঘটেছে বর্ণবাদী আচরণ, যার জবাবটা গোল করে দিয়েছেন বোর্নমাউথ ফরোয়ার্ড অ্যান্তোইন সেমেনিও।

অ্যানফিল্ডে প্রিমিয়ার লিগের ২০২৫-২৬ মৌসুমের শুরুটা হলো চ্যাম্পিয়নদের ম্যাচ দিয়ে। আর্নে স্লটের লিভারপুল দ্বিগুণ লিড নিয়েও স্বস্তি উড়ে যায় দ্বিতীয়ার্ধের মাঝামাঝিতে। তবে পয়েন্ট খোয়ানোর শঙ্কা তারা ভালোভাবেই উড়িয়ে দিয়েছে। ২-২ গোলের সমতা ভেঙেছে আরও দুটি গোল করে। ৪-২ গোলের জয়ে লিভারপুলের পক্ষে গোল করেন অভিষিক্ত হুগো একিতিকে, কোডি গাকপো, ফেদরিকো চিয়েসা ও মোহামেদ সালাহ। বিপরীতে বোর্নমাউথের দুটি গোলই সেমেনিও করেছেন।

শুরুতে পুরো অ্যানফিল্ড স্মরণ করেছে এক মাস আগে স্পেনে গাড়ি দুর্ঘটনায় ছোট ভাইসহ নিহত লিভারপুল তারকা জোতাকে। এরপর রেফারির বাঁশি বাজানোর মিনিট চারেক পর অলরেডদের সামনে প্রথম সুযোগটা আসে। তবে সালাহ’র জোরালো শট ব্যর্থ হয় বোর্নমাউথ গোলরক্ষকের বাধায়। এরপর কর্নানের ভার্জিল ফন ডাইকের হেড ক্রসবারের ওপর দিয়ে যায়। মাঝে বিপত্তি বাধে দর্শক কারও বর্ণবাদী আচরণে। ওই সময় কিছুক্ষণ খেলা বন্ধ ছিল। বোর্নমাউথের ঘানাইয়ান স্ট্রাইকার সেমেনিওকে উদ্দেশ্য করে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় উভয় অধিনায়ক ও কোচরা কথা বলতে থাকেন।

এরপর ম্যাচের ডেডলক ভাঙা গোল আসে ৩৭ মিনিটে। লিভারপুলকে এগিয়ে দেন অভিষিক্ত একিতিকে। অ্যালেক্সিস ম্যাক-আলিস্টারের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে বক্সে ঢুকে ২৩ বছর বয়সী ফরোয়ার্ড শট নেন। গোলরক্ষক একপাশে পড়ে গিয়ে দর্শক হয়ে দেখেছেন সেই গোল। দ্বিতীয়ার্ধে নেমে চতুর্থ মিনিটেই ব্যবধান দ্বিগুণ করে লিভারপুল। এবার একিটিকে পাস বাড়ান গাকপোকে। ডাচ ফরোয়ার্ড ডিফেন্ডারের বাধা টপকে নিচ শটে লক্ষ্যভেদ করেছেন। মিনিট দুয়েক পর ম্যাক-অ্যালিস্টারের শট ওপর দিয়ে পাঠিয়ে গোল ঠেকান বোর্নমাউথ গোলরক্ষক।

বর্ণবাদী আচরণে তাতিয়ে দেওয়া সেমিনিও সতীর্থের বক্সে বাড়ানো বল নিয়ে ৬৪ মিনিটে গোল করে ব্যবধান কমান। তার জোড়া গোলে বোর্নমাউথ সমতায় ফেরে ৭৬ মিনিটে। ২৫ বছর বয়সী এই ঘানার ফুটবলার এবার জোরালো শট নেন বক্সের বাইরে থেকে। ফ্লোরিয়ান ভির্টজের বদলি নেমে মিনিট ছয়েকের (৮৮) মাথায় লিভারপুলকে আবারও লিড পাইয়ে দেন চিয়েসা, বক্সের ভেতর ঢুকে তিনি ভলিতে জাল কাঁপান। শেষ পেরেকটি ঠোকেন সালাহ। সতীর্থের ক্রস নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে শটে জালে পাঠান বল।

প্রিমিয়ার লিগে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ গোল করলেন সালাহ। তালিকায় তিন নম্বরে থাকা অ্যান্ড্রু কোলও তার সমান ১৮৭টি গোল করেছেন। তাদের সামনে আছেন অ্যালান শিয়েরার (২৬০), হ্যারি কেইন (২১৩) ও ওয়েইন রুনি (২০৮)। এ ছাড়া প্রিমিয়ার লিগে দলের প্রথম ম্যাচে মিশরীয় ফরোয়ার্ডের গোল হলো ১০টি। এদিক থেকে অবশ্য তিনিই সবার শীর্ষে।

এই শাখার আরও খবর

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…

নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…

আইএসবিরোধী লড়াইয়ের পর সিরিয়ার নতুন ব্যবস্থায় জায়গা খুঁজছে কুর্দি নারী যোদ্ধারা

সিরিয়ার নতুন নিরাপত্তা কাঠামোয় নিজেদের অবস্থান নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কুর্দি নারী যোদ্ধাদের সংগঠন উইমেন’স প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজে। সংগঠনটির কমান্ডার নওরুজ আহমেদ জানিয়েছেন,…

মিস ওয়ার্ল্ডে তৃতীয় হয়ে সাফল্য মালয়েশিয়াকে উৎসর্গ তানুসিয়ার

মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নিজের সাফল্য মালয়েশিয়ার জনগণকে উৎসর্গ করেছেন দেশটির প্রতিযোগী তানুসিয়া চেট্টি। ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তৃতীয়…

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au