সর্বশেষ

বাংলাদেশ ও আফগানিস্তান সিরিজের সূচী ঘোষণা

  • 4:42 am - August 17, 2025
  • পঠিত হয়েছে:১১৮ বার
এশিয়া কাপের পরই আফগানদের বিপক্ষে সিরিজ খেলবে টাইগাররা। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৭ আগস্ট-আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। ২০ ওভারের ফরম্যাটে এই মহাদেশীয় আসরটি ২৮ সেপ্টেম্বর পর্দা নামবে। এই টুর্নামেন্টের পরেই আমিরাতেই আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং সমান সংখ্যাক ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ।

আসন্ন দ্বিপক্ষীয় সিরিজের সূচি ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

দ্বিপক্ষীয় সিরিজ শুরু হবে ২ অক্টোবর প্রথম টি-টোয়েন্টি দিয়ে। পরের দুটি ম্যাচ যথাক্রমে ৪ ও ৬ অক্টোবর। এরপর ওয়ানডে সিরিজ শুরু হবে ৯ অক্টোবর, বাকি দুটি ম্যাচ হবে ১১ ও ১৪ অক্টোবর।

সিরিজ ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এসিবির প্রধান নির্বাহী নাসীব খান বলেছেন, আমরা বাংলাদেশের বিপক্ষে সিরিজের আয়োজন করতে পেরে গর্বিত। এই সফর আমাদের পারস্পরিক সম্পর্কের দৃঢ়তা তুলে ধরে এবং নিরপেক্ষ ভেন্যুতেও বিশ্বমানের ক্রিকেট উপহার দেওয়ার অঙ্গীকারকে স্মরণ করিয়ে দেয়।

এই সিরিজের আগেই অবশ্য আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ১৬ সেপ্টেম্বর এশিয়া কাপের ‘বি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হওয়ার কথা রয়েছে দুই দলের। যদি বাংলাদেশ এশিয়া কাপের সুপার ফোরে জায়গা করে নেয়, তাহলে টানা দুটি টুর্নামেন্ট খেলেই দেশে ফিরবে দলটি।

বাংলাদেশ ও আফগানিস্তানের সিরিজটি মূলত গেল বছরের পিছিয়ে যাওয়া সিরিজের অংশ। ২০২৪ সালের জুলাইয়ে দুই দলের দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল। পরবর্তীতে অতিরিক্ত ম্যাচ থাকার কারণে এই সিরিজটি পরবর্তীতে আয়োজনের শর্তে স্থগিত করা হয়েছিল।

এদিকে আফগানিস্তান সিরিজ শেষ করেই ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে আথিথিয়তা দেবে বাংলাদেশ দল। এই সফরেও ক্যারিবিয়ানদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং সমান সংখ্যাক ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ।

এই শাখার আরও খবর

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…

নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…

আইএসবিরোধী লড়াইয়ের পর সিরিয়ার নতুন ব্যবস্থায় জায়গা খুঁজছে কুর্দি নারী যোদ্ধারা

সিরিয়ার নতুন নিরাপত্তা কাঠামোয় নিজেদের অবস্থান নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কুর্দি নারী যোদ্ধাদের সংগঠন উইমেন’স প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজে। সংগঠনটির কমান্ডার নওরুজ আহমেদ জানিয়েছেন,…

মিস ওয়ার্ল্ডে তৃতীয় হয়ে সাফল্য মালয়েশিয়াকে উৎসর্গ তানুসিয়ার

মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নিজের সাফল্য মালয়েশিয়ার জনগণকে উৎসর্গ করেছেন দেশটির প্রতিযোগী তানুসিয়া চেট্টি। ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তৃতীয়…

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au