সর্বশেষ

জিসান ঝড়ে উড়ে গেলো নেপাল

  • 6:10 am - August 17, 2025
  • পঠিত হয়েছে:১২৯ বার
হিমালয়ের দেশকে হারালো বাংলাদেশ এ দল। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৭ আগস্ট-অস্ট্রেলিয়া সফরে থাকা বাংলাদেশ ‘এ’ দল প্রথম জয়ের দেখা পেল। নেপাল জাতীয় দলকে ৩২ রানের ব‌্যবধানে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল।

বাংলাদেশ ‘এ’ দলের জয়ের নায়ক ওপেনার জিসান আলম। তার ঝড়ো ব‌্যাটিংয়ে পুড়েছে নেপাল। ৪৬ বলে ৭৩ রান করেন মারকুটে ওপেনার। ৪ চার ও ৫ ছক্কায় সাজান এই ইনিংস। তার ঝড়ো ইনিংসে ভর করে বাংলাদেশ ‘এ’ দল ডারউইনে আগে ব‌্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৮৬ রান করে। জবাব দিতে নেমে নেপাল ৭ উইকেটে ১৫৪ রানের বেশি করতে পারেনি।

পাকিস্তান শাহীনসের বিপক্ষে হেরে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে যাত্রা শুরু করে বাংলাদেশ ‘এ’ দল। দ্বিতীয় ম‌্যাচে নেপালকে হারিয়ে প্রথম জয়ের দেখা পেল কাজী নুরুল হাসান সোহানের দল।

উদ্বোধনী জুটিতে বাংলাদেশ ‘এ’ দল ৬.৪ ওভারে ৬২ রান পায়। নাঈম শেখ ও জিসান শুরু থেকে আক্রমণাত্মক ব‌্যাটিং করেন। সন্দ্বীপ লামিচানে এই জুটি ভাঙেন নাঈমকে ফিরিয়ে। স্লগ সুইপ করতে গিয়ে নাঈম আউট হন ১৮ বলে ২৫ রান তুলে। আগের ম‌্যাচে ফিফটি পাওয়া সাইফের ব‌্যাট আজ হাসেনি। ১১ বলে ১১ রানে থামে তার ইনিংস।

চারে নামা আফিফ শেষ পর্যন্ত টিকে ছিলেন। ২৩ বলে ৯ চারে ৪৮ রান করেন বাঁহাতি ব‌্যাটসম‌্যান। রান পাননি সোহান (৬), অঙ্কন (৭), তোফায়েল (৫)। অতিরিক্ত থেকে যোগ হয় ১২ রান।

নেপালের হয়ে বল হাতে ৩৪ রানে ২ উইকেট নেন রিজান দাখাল।

জবাব দিতে নেমে নেপালের হয়ে একাই লড়াই করেন অভিজ্ঞ কুশল মাল্লা। ৪৭ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫৯ রান করেন মাল্লা। এছাড়া আসিফ শেখ ২৮, লোকেশ বাম ১৫, কুশল ব্রুটেল ১২ রান করেন। শেষ দিকে নাদান যাদব ১৪ রান করে পরাজয়ের ব‌্যবধান কমিয়ে আনেন।

বাংলাদেশের বোলারদের মধ‌্যে সেরা ছিলেন স্পিনার রাকিবুল হাসান। ১৮ রানে ৩ উইকেট নেন তিনি। ২ উইকেট পেয়েছেন হাসান মাহমুদ।

বাংলাদেশের পরের ম‌্যাচ আজ পার্থ স্করচার্স একাডেমির বিপক্ষে।

এই শাখার আরও খবর

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…

নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…

আইএসবিরোধী লড়াইয়ের পর সিরিয়ার নতুন ব্যবস্থায় জায়গা খুঁজছে কুর্দি নারী যোদ্ধারা

সিরিয়ার নতুন নিরাপত্তা কাঠামোয় নিজেদের অবস্থান নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কুর্দি নারী যোদ্ধাদের সংগঠন উইমেন’স প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজে। সংগঠনটির কমান্ডার নওরুজ আহমেদ জানিয়েছেন,…

মিস ওয়ার্ল্ডে তৃতীয় হয়ে সাফল্য মালয়েশিয়াকে উৎসর্গ তানুসিয়ার

মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নিজের সাফল্য মালয়েশিয়ার জনগণকে উৎসর্গ করেছেন দেশটির প্রতিযোগী তানুসিয়া চেট্টি। ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তৃতীয়…

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au