সর্বশেষ

ট্রাম্পের সঙ্গে বৈঠকে যোগ দিতে ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি

  • 6:31 am - August 17, 2025
  • পঠিত হয়েছে:১৫৩ বার
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৭ আগষ্ট- ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার (১৮ আগস্ট) যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে যাচ্ছেন। সেখানে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে অংশ নেবেন।

এর আগে গত শুক্রবার আলাস্কার অ্যাঙ্কোরেজ শহরের একটি সামরিক ঘাঁটিতে প্রায় তিন ঘণ্টা ধরে বৈঠক করেছেন ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওই বৈঠকে ইউক্রেন ইস্যুতে কোনো চূড়ান্ত চুক্তি হয়নি। বৈঠকের পর ট্রাম্প সামাজিক মাধ্যমে লিখেছেন, “যুদ্ধ শেষ করার সেরা উপায় হলো সরাসরি শান্তি চুক্তি করা, সাময়িক যুদ্ধবিরতি নয়—কারণ তা প্রায়শই টেকে না।” যদিও কোনো সমঝোতা হয়নি, তবু তিনি দাবি করেছেন আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে।

অন্যদিকে পুতিন যৌথ সংবাদ সম্মেলনে জানিয়েছেন, তিনি সংঘাতের অবসানে আন্তরিকভাবে আগ্রহী। তবে তিনি একই সঙ্গে যুদ্ধের মূল কারণ সমাধানের প্রয়োজনীয়তার কথাও জোর দিয়ে বলেন।

বিশ্লেষকদের মতে, ক্রেমলিনের এই ভাষ্য আসলে ইউক্রেনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ধ্বংস করার দৃঢ় সংকল্পের প্রতিফলন। তাই তিন বছরের বেশি সময় ধরে চলা এ যুদ্ধ এখনো শেষ হয়নি। আলাস্কার বৈঠকও পুতিনের অবস্থান পরিবর্তনে ব্যর্থ হয়েছে।

বিবিসি মনিটরিংয়ের রাশিয়ান সম্পাদক ভিটালি শেভচেঙ্কো মনে করেন, আলাস্কা বৈঠকে কোনো বড় ঘোষণা না আসা সাময়িকভাবে কিয়েভকে স্বস্তি দিয়েছে। কারণ, রাশিয়ার সঙ্গে ইউক্রেনের সম্ভাব্য কোনো চুক্তি সেখানেই ঘোষণা করা হলে তা সন্দেহের চোখে দেখা হতো। তবুও ইউক্রেনের মানুষ আশঙ্কায় আছেন যে, রাশিয়া কি হামলা চালিয়ে যাবে?

গত কয়েক মাসে পশ্চিমা দেশগুলো রাশিয়াকে বিভিন্ন সময়সীমা বেঁধে হুঁশিয়ারি দিলেও এর কোনো কার্যকর ফল পাওয়া যায়নি। ইউক্রেনের জনগণের ধারণা, ভবিষ্যতেও রাশিয়ার আগ্রাসন চলতে পারে। ফলে আলাস্কার বৈঠক মূলত কোনো গুরুত্বপূর্ণ অর্জন এনে দিতে পারেনি।

এমন পরিস্থিতিতে জেলেনস্কির ওয়াশিংটন সফরকে বিশেষ গুরুত্বের চোখে দেখা হচ্ছে। আশা করা হচ্ছে, ট্রাম্পের সঙ্গে বৈঠকে তিনি ইউক্রেনের পক্ষে দৃঢ় সমর্থন আদায়ে চেষ্টা করবেন এবং যুদ্ধ বন্ধে নতুন কূটনৈতিক চাপ সৃষ্টির পথ খুঁজবেন।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…

নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…

আইএসবিরোধী লড়াইয়ের পর সিরিয়ার নতুন ব্যবস্থায় জায়গা খুঁজছে কুর্দি নারী যোদ্ধারা

সিরিয়ার নতুন নিরাপত্তা কাঠামোয় নিজেদের অবস্থান নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কুর্দি নারী যোদ্ধাদের সংগঠন উইমেন’স প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজে। সংগঠনটির কমান্ডার নওরুজ আহমেদ জানিয়েছেন,…

মিস ওয়ার্ল্ডে তৃতীয় হয়ে সাফল্য মালয়েশিয়াকে উৎসর্গ তানুসিয়ার

মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নিজের সাফল্য মালয়েশিয়ার জনগণকে উৎসর্গ করেছেন দেশটির প্রতিযোগী তানুসিয়া চেট্টি। ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তৃতীয়…

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au