সর্বশেষ

আবারো ব্যর্থ সাকিব আল হাসান

  • 4:41 pm - August 17, 2025
  • পঠিত হয়েছে:১৪৭ বার
সাকিব আল হাসান৷ ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৭ আগস্ট-পঞ্চমবারের মতো ক্যারিবীয় প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার দল অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকন্সের ম্যাচ দিয়ে চলতি আসরের পর্দা ওঠে। ওই ম্যাচে ব্যাট-বলে ব্যর্থ ছিলেন সাকিব। দ্বিতীয় ম্যাচেও তিনি কিছু করতে পারেননি। সাকিব দুই বিভাগেই হতাশা ‍উপহার দিলেও বার্বাডোজ রয়্যালসের বিপক্ষে অ্যান্টিগা ২ বল এবং ৬ উইকেট হাতে রেখে জিতেছে।

আজ (রোববার) দুপুরে অ্যান্টিগা স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নেয় অ্যান্টিগা। তাদের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫১ রান তোলে বার্বাডোজ রয়্যালস। লক্ষ্য তাড়া করতে নেমে ১৯.৪ ওভারে ৪ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় অ্যান্টিগা। ব্যাট হাতে সাকিব ১৩ বলে ১৩ রানের আগে বল হাতে করেন স্রেফ এক ওভার। যেখানে তিনি উইকেটশূন্য থেকে দেন ১৪ রান।

আগে ব্যাট করতে নেমে বার্বাডোজের ওপেনার ব্রেন্ডন কিং দলীয় মাত্র ৬ রানেই আউট হয়েছেন। এরপর কলিম অ্যালাইন (১৪) ও শাকিরি প্যারিসও (৬) আউট হয়েছেন দ্রুততম সময়ে। ৪৯ রানের জুটিতে বার্বাডোজের মাঝারি পুঁজি পেতে ভূমিকা রাখেন কুইন্টন ডি কক ও অধিনায়ক রভম্যান পাওয়েল। ৪৫ বলে ৫ চার ও এক ছক্কায় ডি কক ৫৭ রানে বিদায় নিলে সেই জুটি ভাঙে। মাঝে শেরফান রাদারফোর্ড ও ড্যানিয়েল স্যামরা ব্যর্থ হয়ে ফেরায় বড় পুঁজি পাওয়া নিয়ে শঙ্কায় পড়ে বার্বাডোজ।

অবশ্য একপ্রান্ত আগলে রেখে অধিনায়ক পাওয়েল পথ দেখান। শেষ পর্যন্ত তিনি ২৪ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৫১ রানে অপরাজিত থেকে দলীয় সংগ্রহ দেড়শতে নিয়ে যান। অ্যান্টিগার হয়ে ২টি করে উইকেট নিয়েছেন জেইডেন সিলস ও ওবেদ ম্যাককয়। এ ছাড়া অধিনায়ক ইমাদ ওয়াসিম ও আল্লাহমোহাম্মদ গাজানফার একটি করে শিকার ধরেন।

লক্ষ্য তাড়া করতে নেমে যথারীতি দ্রুতই ফিরেছেন অ্যান্টিগার ওপেনার রাহকিম কর্নওয়াল (১০)। আরেক ওপেনার জুয়েল অ্যান্ড্রু ২৫ বলে ২৮ রান করেন। কিছুটা ধীরগতির হলেও অ্যান্টিগার জয়নির্ধারক ইনিংস খেলেছেন করিমা গোর। ৫৩ বলে ৩ চার ও ২ ছক্কায় তিনি করেন ৬৪ রান। মাঝে সাকিব (১৩ বলে ১৩) ও ইমাদ (১২ বলে ১৬) দ্রুত ফিরলে শঙ্কায় পড়ে অ্যান্টিগা। করিমা গোর অপরাজিত থাকার পাশাপাশি ফ্যাবিয়ান অ্যালেন ৬ বলে ১১ রান করলে তারা সেই শঙ্কা এড়ায়। বার্বাডোজের মুজিব-উর-রহমান, স্যামস ও জোমেল ওয়ারিকান উইকেট নেন ১টি করে।

এই শাখার আরও খবর

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…

নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…

আইএসবিরোধী লড়াইয়ের পর সিরিয়ার নতুন ব্যবস্থায় জায়গা খুঁজছে কুর্দি নারী যোদ্ধারা

সিরিয়ার নতুন নিরাপত্তা কাঠামোয় নিজেদের অবস্থান নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কুর্দি নারী যোদ্ধাদের সংগঠন উইমেন’স প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজে। সংগঠনটির কমান্ডার নওরুজ আহমেদ জানিয়েছেন,…

মিস ওয়ার্ল্ডে তৃতীয় হয়ে সাফল্য মালয়েশিয়াকে উৎসর্গ তানুসিয়ার

মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নিজের সাফল্য মালয়েশিয়ার জনগণকে উৎসর্গ করেছেন দেশটির প্রতিযোগী তানুসিয়া চেট্টি। ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তৃতীয়…

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au