পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!
ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…
মেলবোর্ন ১৭ আগস্ট-আসন্ন টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজ ও এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তানের জাতীয় দল নির্বাচক কমিটি। দলে অধিনায়ক হিসেবে আছেন সালমান আলী আঘা। স্কোয়াডে জায়গা পাননি বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান।
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজে খেলবে পাকিস্তান। যেখানে তাদের সঙ্গে খেলবে আফগানিস্তান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। সিরিজের সব ম্যাচ হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে।
এই সিরিজ শুরু হবে ২৯ আগস্ট, শেষ হবে ৭ সেপ্টেম্বর। এরপর ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়া কাপ, চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের এশিয়া কাপে আটটি দল অংশ নিচ্ছে।
পাকিস্তান আছে ‘এ’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ ভারত, ওমান ও সংযুক্ত আরব আমিরাত। ম্যাচগুলো হবে আবুধাবি ও দুবাইয়ে।
পাকিস্তান স্কোয়াড: সালমান আলী আঘা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলি, হাসান নওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নবাজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সাহিবজাদা ফারহান, সাইম আয়ুব, সালমান মির্জা, শাহিন শাহ আফ্রিদি ও সুফিয়ান মুকিম।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au