সর্বশেষ

ইতিহাস গড়লেন কলিন মুনরো

  • 3:51 pm - August 18, 2025
  • পঠিত হয়েছে:১০০ বার
সিপিএলে খেললেন ৫৭ বলে ১২০ রানের ইনিংস খেললেন মুনরো। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৮ আগস্ট-ত্রিনবাগো নাইট রাইডার্সে (টিকেআর) দুর্দান্তভাবে ফিরলেন কলিন মুনরো। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নিজের প্রথম ম্যাচেই খেললেন রেকর্ড ইনিংস, মাত্র ৫৭ বলে ১২০ রান। টিকেআরের হয়ে কোনো ব্যাটারের এটিই সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। তার ঝোড়ো ব্যাটিংয়ে দল তোলে ২৩১ রানের পাহাড়।

জবাবে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস শেষ পর্যন্ত লড়াই করলেও ১২ রানে হেরে যায়।

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো মুনরো চার বছর পর পেলেন টি-টোয়েন্টি সেঞ্চুরি। ১৪ চার ও ৬ ছক্কায় সাজানো ইনিংসে ম্যাচ শেষের উদযাপনও ছিল স্মরণীয়, ব্যাট ছুড়ে ফেলে দু’হাত উঁচিয়ে ঘুষি মেরে আনন্দ প্রকাশ করেন তিনি। সর্বশেষ সিপিএলে তিনি খেলেছিলেন ২০২২ সালে সেন্ট লুসিয়া কিংসের হয়ে।

তখন ছয় ম্যাচে করেছিলেন ১৭২ রান, অথচ এবার এক ইনিংসেই করলেন ১২০ রান।

অ্যালেক্স হেলস (২৭ বলে ৪৭) মুনরোকে সঙ্গ দিয়ে টিকেআরকে এনে দেন দারুণ সূচনা। মাত্র ৪৭ বলেই দল স্পর্শ করে শতরান। শেষ পর্যন্ত ২৩১ রানে ইনিংস শেষ করে টিকেআর, যা তাদের সিপিএল ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ সংগ্রহ।

প্যাট্রিয়টসের হয়ে কাইল মায়ার্স ও আন্দ্রে ফ্লেচার প্রথম উইকেটে ৭.২ ওভারে ৮০ রান তুললেও স্পিন আক্রমণে ব্যাহত হয় রানের গতি। আকিল হোসেন ১ উইকেট নেন ২৫ রান দিয়ে, আর উসমান তারিক নেন ৪ উইকেট ৩৩ রানে।

শেষ দিকে অধিনায়ক জেসন হোল্ডারের (২২ বলে ৪৪) ব্যাটে জয়ের আশা জাগালেও কাজ হয়নি। শেষ ওভারে দরকার ছিল ৪৩ রান। নাটকীয় ওভারে ওঠে ৩০ রান, কিন্তু জয় ধরা দেয়নি।

শেষ পর্যন্ত মুনরোর রেকর্ড ইনিংসেই জয়ে মাতে টিকেআর শিবির।

এই শাখার আরও খবর

পুরনো উইকিতে হাজারো এআই এজেন্টের গোপন যোগাযোগ

জার্মানির প্রায় ২৫ বছরের পুরনো একটি প্রোগ্রামিং উইকি হঠাৎ করেই হাজারো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের যোগাযোগকেন্দ্রে পরিণত হয়েছিল। ২০২৬ সালের মে থেকে জুনের শেষ…

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…

নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…

আইএসবিরোধী লড়াইয়ের পর সিরিয়ার নতুন ব্যবস্থায় জায়গা খুঁজছে কুর্দি নারী যোদ্ধারা

সিরিয়ার নতুন নিরাপত্তা কাঠামোয় নিজেদের অবস্থান নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কুর্দি নারী যোদ্ধাদের সংগঠন উইমেন’স প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজে। সংগঠনটির কমান্ডার নওরুজ আহমেদ জানিয়েছেন,…

মিস ওয়ার্ল্ডে তৃতীয় হয়ে সাফল্য মালয়েশিয়াকে উৎসর্গ তানুসিয়ার

মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নিজের সাফল্য মালয়েশিয়ার জনগণকে উৎসর্গ করেছেন দেশটির প্রতিযোগী তানুসিয়া চেট্টি। ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তৃতীয়…

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au