লিড নিউজ

মিয়ানমারে নির্বাচনের তারিখ ঘোষণা করল জান্তা

  • 8:55 pm - August 18, 2025
  • পঠিত হয়েছে:১৯৪ বার
মিয়ানমারের জান্তাপ্রধান মিন অং হ্লাইং। ফাইল ছবি: এএফপি

মেলবোর্ন, ১৮ আগষ্ট- জরুরি অবস্থা প্রত্যাহারের ১৭ দিন পর মিয়ানমারে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছে জান্তা সরকার। প্রথম ধাপের কার্যক্রম শুরু হবে আগামী ২৮ ডিসেম্বর। সোমবার এক বিবৃতিতে দেশটির ইউনিয়ন ইলেকশন কমিশন এ তথ্য জানিয়েছে।

কমিশনের বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নির্বাচনের প্রথম ধাপ শুরু হবে আগামী ২৮ ডিসেম্বর থেকে। পরবর্তী ধাপের তারিখ পরে ঘোষণা করা হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, তীব্র গৃহযুদ্ধে জর্জরিত দেশটির অনেক অংশ এখনো সেনাদের নিয়ন্ত্রণের বাইরে আছে। এর মধ্যে নির্বাচন আয়োজনের পরিকল্পনাকে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা ‘প্রহসন’ বলে আখ্যা দিয়েছেন।

২০২১ সালে সেনা অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত অং সান সু চির সরকারকে উৎখাত করা হয়। এরপর থেকেই দেশটি সংঘাতে নিমজ্জিত। দেশটির কয়েকটি এলাকা এখনো গণতন্ত্রপন্থী গেরিলা ও জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে আছে। যারা এসব এলাকায় ভোট ঠেকানোর ঘোষণা দিয়েছে।

চলমান গৃহযুদ্ধে মিয়ানমারে কয়েক হাজার মানুষ নিহত হয়েছে, বাস্তুচ্যুত হয়েছে ৩৫ লাখের বেশি। জান্তা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, সংঘাত নিরসনের উপায় হতে পারে এই নির্বাচন। ভোটের আগে অস্ত্র সমর্পণকারী বিদ্রোহীদের নগদ পুরস্কারের ঘোষণাও দেওয়া হয়েছে।

দেশটির বড় রাজনৈতিক দল এনএলডির নেত্রী অং সান সু চি এখনো কারাগারে আছেন। সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত বহু সংসদ সদস্য নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছেন। জাতিসংঘের একজন বিশেষজ্ঞ এই নির্বাচনকে প্রতারণা বলে অভিহিত করেছেন। তাঁর মতে, একটি নির্বাচন আয়োজন করে সামরিক শাসনকে নতুনভাবে বৈধতা দেওয়া হবে।

সুত্রঃ এএফপি

এই শাখার আরও খবর

পুরনো উইকিতে হাজারো এআই এজেন্টের গোপন যোগাযোগ

জার্মানির প্রায় ২৫ বছরের পুরনো একটি প্রোগ্রামিং উইকি হঠাৎ করেই হাজারো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের যোগাযোগকেন্দ্রে পরিণত হয়েছিল। ২০২৬ সালের মে থেকে জুনের শেষ…

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…

নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…

আইএসবিরোধী লড়াইয়ের পর সিরিয়ার নতুন ব্যবস্থায় জায়গা খুঁজছে কুর্দি নারী যোদ্ধারা

সিরিয়ার নতুন নিরাপত্তা কাঠামোয় নিজেদের অবস্থান নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কুর্দি নারী যোদ্ধাদের সংগঠন উইমেন’স প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজে। সংগঠনটির কমান্ডার নওরুজ আহমেদ জানিয়েছেন,…

মিস ওয়ার্ল্ডে তৃতীয় হয়ে সাফল্য মালয়েশিয়াকে উৎসর্গ তানুসিয়ার

মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নিজের সাফল্য মালয়েশিয়ার জনগণকে উৎসর্গ করেছেন দেশটির প্রতিযোগী তানুসিয়া চেট্টি। ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তৃতীয়…

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au