সর্বশেষ

এশিয়া কাপ জিতবে বাংলাদেশ: জাকের আলী অনিক

  • 4:45 am - August 19, 2025
  • পঠিত হয়েছে:৯১ বার
ক্রিকেটারদের সাথে বসবেন বিসিবি সভাপতি। ছবি: সংগৃহীত 

মেলবোর্ন ১৯ আগস্ট-নেদারল্যান্ডস সিরিজ শেষে এশিয়া কাপ সামনে রেখে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। ঘাম ঝরানো ফিটনেস ক্যাম্পে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন ক্রিকেটাররা।

৬ আগস্ট শুরু হওয়া এই ক্যাম্পে ক্রিকেটারদের কঠোর পরিশ্রমের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে।
ব্যাটার জাকের আলী অনিক মনে করেন, এই কষ্টই হবে বড় টুর্নামেন্টে শক্তির জোগান।

অনুশীলন বাতিল হলেও গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। ফিটনেস ক্যাম্প নিয়ে বলতে গিয়ে জাকের বলেন, ‘ফিটনেস ক্যাম্প তো অনেকদিন ধরেই হচ্ছে।
এবার হয়তো আপনারা কাছ থেকে দেখছেন বলে বুঝতে পারছেন কষ্ট হচ্ছে।
বাংলাদেশ নারী দল ইতোমধ্যে এশিয়া কাপ জিতেছে।

এবার পুরুষ দলের লক্ষ্যও চ্যাম্পিয়ন হওয়া। জাকের বলেন, ‘এবার এশিয়া কাপে ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছি। আর (আমার ব্যাপারে) দল যেখানে চাইবে, আমি সেখানেই ব্যাট করতে রাজি। ’
এবার ব্যাটিং অনুশীলনে নতুন মাত্রা যোগ করেছে ‘প্রো ভেলোসিটি ব্যাট’। ব্যাটটির বৈশিষ্ট্য নিয়ে জাকেরের মন্তব্য, ‘কারো সুইং বেসবল টাইপ, কারো আবার গলফ টাইপ। যে কয়টা সাউন্ড বের করতে বলে, তা করতে পারলে ভালো লাগে।

এদিকে, অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০ টায় (১৯ আগস্ট) রাজধানীর একটি পাঁচতারা হোটেলে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসবেন বিসিবি প্রধান। সেখানে দলের করণীয়, কৌশলগত পরিকল্পনা ও শৃঙ্খলা নিয়ে আলোচনা হবে। এরপরই সন্ধ্যায় সিলেটের উদ্দেশে রওনা দেবে টাইগাররা।

এই শাখার আরও খবর

রাশিয়ায় তুষারধসে নিহত ১১ পর্বতারোহী

রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্ডিনো-বাল্কারিয়া অঞ্চলে ভয়াবহ তুষারধসে অন্তত ১১ জন পর্বতারোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় জরুরি পরিষেবা। রোববার…

পুরনো উইকিতে হাজারো এআই এজেন্টের গোপন যোগাযোগ

জার্মানির প্রায় ২৫ বছরের পুরনো একটি প্রোগ্রামিং উইকি হঠাৎ করেই হাজারো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের যোগাযোগকেন্দ্রে পরিণত হয়েছিল। ২০২৬ সালের মে থেকে জুনের শেষ…

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…

নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…

আইএসবিরোধী লড়াইয়ের পর সিরিয়ার নতুন ব্যবস্থায় জায়গা খুঁজছে কুর্দি নারী যোদ্ধারা

সিরিয়ার নতুন নিরাপত্তা কাঠামোয় নিজেদের অবস্থান নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কুর্দি নারী যোদ্ধাদের সংগঠন উইমেন’স প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজে। সংগঠনটির কমান্ডার নওরুজ আহমেদ জানিয়েছেন,…

মিস ওয়ার্ল্ডে তৃতীয় হয়ে সাফল্য মালয়েশিয়াকে উৎসর্গ তানুসিয়ার

মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নিজের সাফল্য মালয়েশিয়ার জনগণকে উৎসর্গ করেছেন দেশটির প্রতিযোগী তানুসিয়া চেট্টি। ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তৃতীয়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au