সর্বশেষ

বাবর আজমের জাতীয় দলে সুযোগ পেতে শর্ত জুড়ে দিলেন পাকিস্তান কোচ হেসন

  • 5:06 am - August 19, 2025
  • পঠিত হয়েছে:১১৫ বার
বাবরকে পূরণ করতে হবে দুটি শর্ত। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৯ আগস্ট-আসন্ন এশিয়া কাপের স্কোয়াডে নেই বাবর আজম। পাকিস্তানের সবচেয়ে ধারাবাহিক ব্যাটারকে দলে না রাখার সিদ্ধান্ত ঘিরে এরই মধ্যে ক্রিকেটপাড়ায় উঠেছে নানা প্রশ্ন। তবে পাকিস্তানের টি-টোয়েন্টি কোচ মাইক হেসন জানালেন, দলে ফিরতে হলে বাবরকে পূরণ করতে হবে দুটি শর্ত।

প্রথমত, স্পিনের বিপক্ষে নিজের খেলা আরও উন্নত করতে হবে বাবরকে। দ্বিতীয়ত, ব্যাটিংয়ে সামগ্রিক স্ট্রাইক রেট বাড়াতে হবে। হেসনের মতে, আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটে বাবরের মতো ক্লাসি ব্যাটসম্যানও এই দুই জায়গায় পিছিয়ে আছেন।

৩০ বছর বয়সী বাবর আজম গত বছর দক্ষিণ আফ্রিকা সফরের পর থেকে আর টি-টোয়েন্টি খেলেননি। এশিয়া কাপের দলে সুযোগ না পাওয়ায় একদল সমর্থক ক্ষুব্ধ হলেও কোচ হেসনের ব্যাখ্যা স্পষ্ট—বর্তমানে যারা খেলছেন, তারা অসাধারণ পারফর্ম করছেন। বিশেষ করে ওপেনার সাহিবজাদা ফারহান, মাত্র ছয় ম্যাচে তিনবার হয়েছেন ম্যাচসেরা। ফলে নতুনদের প্রতি আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট।

হেসন বলেন, বাবরকে নির্দিষ্ট কিছু জায়গায় উন্নতির কথা বলা হয়েছে—বিশেষ করে স্পিন মোকাবিলা ও স্ট্রাইক রেট বাড়ানো। এত বড় মাপের ক্রিকেটারকে কখনোই সম্পূর্ণভাবে বিবেচনার বাইরে রাখা যায় না। তবে বর্তমান দলটা দুর্দান্ত খেলছে।

টি-টোয়েন্টিতে বাবরের ক্যারিয়ার স্ট্রাইক রেট ১২৯, যা আন্তর্জাতিক মানদণ্ডে এখন কিছুটা কম বলে ধরা হচ্ছে। তাই তাকে পরামর্শ দেওয়া হয়েছে আসন্ন বিগ ব্যাশ লিগে (বিবিএল) খেলতে। সেখানেই নিজেকে ঝালিয়ে নিয়ে দলে ফেরার সুযোগ তৈরি করতে হবে।

এদিকে, এশিয়া কাপে ‘এ’ গ্রুপে খেলবে পাকিস্তান। তাদের প্রথম ম্যাচ ১২ সেপ্টেম্বর দুবাইয়ে ওমানের বিপক্ষে, আর দুই দিন পর একই ভেন্যুতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে বাবরবিহীন পাকিস্তান।

এই শাখার আরও খবর

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

অস্ট্রেলিয়ার পূজামণ্ডপে প্রতিবাদের বার্তা

ওটিএন বাংলা, অস্ট্রেলিয়া: দেবীর আরাধনা, সাংস্কৃতিক পরিবেশনা ও উৎসবের আনন্দের পাশাপাশি অস্ট্রেলিয়ার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপে এবার উঠে এসেছে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকারের প্রশ্ন। বাংলাদেশে…

সৌদিগামী ১৪১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২১ হাজারের বেশি যাত্রী

ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদ ও দাম্মামগামী ১৪১টি ফ্লাইট বাতিল হওয়ায় ভোগান্তিতে পড়েছেন ২১ হাজার ৯৩৩ জন যাত্রী। গত ১০ অক্টোবর থেকে ২৩ অক্টোবর রাত…

শামোন্ডা ভাইরাসে ফ্রান্সে একজনের মৃত্যু, মহামারির শঙ্কা কতটা?

করোনাভাইরাসের আতঙ্ক কাটতে না কাটতেই নতুন এক ভাইরাস নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। গবাদি পশুর শরীরে সংক্রমণ ঘটানো শামোন্ডা ভাইরাস এবার মানুষের শরীরেও শনাক্ত হয়েছে। ফ্রান্সে…

তুরস্কে সড়ক দুর্ঘটনায় গোলরক্ষক আন্দ্রে ওনানা

তুরস্কে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক আন্দ্রে ওনানা। দুর্ঘটনার পর তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে স্বস্তির বিষয় হলো, ক্যামেরুনের এই গোলরক্ষক ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au