কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা
ইউক্রেন সংঘাতের অবসানে কূটনৈতিক তৎপরতা জোরদার করতে রাশিয়ার রাজধানী মস্কো সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। তারা ক্রেমলিনে…
মেলবোর্ন, ১৯ আগষ্ট- মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সামরিক সহিংসতা ও সংঘর্ষের কারণে আবারও নতুন করে রোহিঙ্গা সংকট তৈরি হয়েছে। বর্তমানে নাফ নদীর ওপারে বাংলাদেশ সীমান্তে প্রায় ৩০০ থেকে ৪০০ রোহিঙ্গা অপেক্ষায় থাকলেও কঠোর নিরাপত্তার কারণে তারা সীমান্ত অতিক্রম করতে পারছেন না।
রোহিঙ্গা বিষয়ক জাতীয় টাস্কফোর্সের রোববারের সভায় এ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-২৭ এর নেতা মোহাম্মদ কামাল দ্য ডেইলি স্টার-কে জানান, প্রতিদিন কিছু রোহিঙ্গা সীমান্ত রক্ষীদের ফাঁকি দিয়ে ক্যাম্পে প্রবেশ করছে। বর্তমানে ৩০০ জনের বেশি রোহিঙ্গা জাইল্যা দ্বীপের ওপারে মিয়ানমারের লালদ্বীপ এলাকায় অবস্থান নিয়েছে। তবে সীমান্তে কড়া নজরদারির কারণে তাদের বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
তিনি আরও জানান, রাখাইন রাজ্যে দখল নিতে মিয়ানমারের জান্তা বাহিনী বোমাবর্ষণ করছে। অন্যদিকে আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ চলছে। এই ত্রিমুখী সংঘর্ষের ফলে সবচেয়ে বিপদে পড়ছে সাধারণ রোহিঙ্গারা।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, রোহিঙ্গা প্রবেশের কোনো আনুষ্ঠানিক তথ্য তাদের কাছে নেই। তবে তিন দিন আগে মংডু এলাকায় বিমান হামলার ঘটনা ঘটেছে বলে নিশ্চিত হওয়া গেছে।
বিজিবি টেকনাফ-২ ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, কঠোর নজরদারির কারণে অবৈধ সীমান্ত পারাপার রোধ করা সম্ভব হয়েছে। সমুদ্র উত্তাল থাকায় নৌকাও প্রবেশ করতে পারছে না, এ কারণেই রোহিঙ্গারা সীমান্তের ওপারে আটকা পড়ে থাকতে পারে।
সম্প্রতি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সংলগ্ন সীমান্তের ওপারেও আরাকান সেনা ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে।
জাতিসংঘ ও সরকারি পরিসংখ্যান বলছে, কক্সবাজারে ইতোমধ্যে ১২ লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। শুধু গত ১৮ মাসেই আরও অন্তত দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে।
সুত্রঃ ডেইলি স্টার
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au