সর্বশেষ

১০ দিনের মধ্যে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা নির্ধারিত হবে: জেলেনস্কি

  • 5:17 pm - August 19, 2025
  • পঠিত হয়েছে:১০১ বার
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে অনুষ্ঠিত বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (বাঁয়ে)। ছবি: রয়টার্স

মেলবোর্ন, ১৯ আগষ্ট- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক শেষে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ১০ দিনের মধ্যে কিয়েভের নিরাপত্তা নিশ্চয়তা বিষয়ে অগ্রগতি হবে।

আজ মঙ্গলবার জেলেনস্কি টেলিভিশনে সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমাদের অংশীদারেরা নিরাপত্তা নিশ্চয়তার বিষয়টি প্রকাশ করবেন এবং ধীরে ধীরে বিস্তারিত জানানো হবে। সবকিছু আগামী এক সপ্তাহ থেকে ১০ দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে নথিবদ্ধ করা হবে।’

আগের দিন গতকাল সোমবার ট্রাম্প জেলেনস্কিকে বলেছেন, যুদ্ধ অবসানের লক্ষ্যে রাশিয়ার সঙ্গে যেকোনো চুক্তিতে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করবে যুক্তরাষ্ট্র। তবে ঠিক কীভাবে সহায়তা করা হবে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট করেননি তিনি।

জেলেনস্কি বলেন, ‘যুক্তরাষ্ট্র স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে, তারা শুধু সমন্বয়ই করবে না, নিরাপত্তা নিশ্চয়তার অংশীদারও হবে। আমি মনে করি এটি বড় একটি অগ্রগতি।’

এদিকে ওয়াশিংটনে বৈঠকের পর রাশিয়া ও ইউক্রেনের মধ্যে খুব দ্রুত শান্তিচুক্তি হওয়ার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। তবে জেলেনস্কি বলেছেন, ট্রাম্পের সঙ্গে গতকালের বৈঠক ছিল এখন পর্যন্ত তাঁর ‘সেরা বৈঠক’।

জেলেনস্কি আরও বলেন, ইউক্রেন রাশিয়ার সঙ্গে ‘যেকোনো ধাঁচে’ বৈঠকে বসতে প্রস্তুত। আর ভূখণ্ড বিনিময়সংক্রান্ত বিষয়টি নিয়ে দ্বিপক্ষীয় পর্যায়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা হবে সরাসরি। তবে পুতিনের সঙ্গে তাঁর সম্ভাব্য বৈঠকের তারিখ এখনো নির্ধারণ হয়নি।

জেলেনস্কি বলেন, ‘ভূখণ্ডসংক্রান্ত বিষয়টি আমার আর পুতিনের মধ্যে থাকবে।’ তিনি আরও বলেন, নিরাপত্তা নিশ্চয়তার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করবে। এর মধ্যে থাকবে যুদ্ধবিমান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসহ অন্যান্য অস্ত্র। তিনি বলেন, ‘কার্যত আমাদের এ–সংক্রান্ত একটি প্রস্তাবিত প্যাকেজ আছে, যার অর্থমূল্য ৯০ বিলিয়ন ডলার।’

‘আমাদের রপ্তানি চালু হলে যুক্তরাষ্ট্র ইউক্রেনীয় ড্রোন কিনবে। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে। এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ’, বলেন জেলেনস্কি।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

রাশিয়ায় তুষারধসে নিহত ১১ পর্বতারোহী

রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্ডিনো-বাল্কারিয়া অঞ্চলে ভয়াবহ তুষারধসে অন্তত ১১ জন পর্বতারোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় জরুরি পরিষেবা। রোববার…

পুরনো উইকিতে হাজারো এআই এজেন্টের গোপন যোগাযোগ

জার্মানির প্রায় ২৫ বছরের পুরনো একটি প্রোগ্রামিং উইকি হঠাৎ করেই হাজারো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের যোগাযোগকেন্দ্রে পরিণত হয়েছিল। ২০২৬ সালের মে থেকে জুনের শেষ…

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…

নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…

আইএসবিরোধী লড়াইয়ের পর সিরিয়ার নতুন ব্যবস্থায় জায়গা খুঁজছে কুর্দি নারী যোদ্ধারা

সিরিয়ার নতুন নিরাপত্তা কাঠামোয় নিজেদের অবস্থান নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কুর্দি নারী যোদ্ধাদের সংগঠন উইমেন’স প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজে। সংগঠনটির কমান্ডার নওরুজ আহমেদ জানিয়েছেন,…

মিস ওয়ার্ল্ডে তৃতীয় হয়ে সাফল্য মালয়েশিয়াকে উৎসর্গ তানুসিয়ার

মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নিজের সাফল্য মালয়েশিয়ার জনগণকে উৎসর্গ করেছেন দেশটির প্রতিযোগী তানুসিয়া চেট্টি। ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তৃতীয়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au