বিনোদন

স্বামীর পদবিকে সঙ্গে নিয়ে ‘ট্যাটু’ শুভশ্রীর

  • 9:16 pm - August 19, 2025
  • পঠিত হয়েছে:১৬৫ বার

এ মুহূর্তে টালিউড কাঁপিয়ে বেড়াচ্ছেন শুভশ্রী গাঙ্গুলী। ‘ধূমকেতু’ সিনেমা দিয়ে ফিরে অভিনয়ে নতুন করে মুগ্ধ করেছেন সবাইকে। সংবাদের শিরোনামও হচ্ছেন হরহামেশা। তবে এবার অভিনয় নয়, ভিন্ন এক কারণে আলোচনায় শুভশ্রী।

ধূমকেতু সিনেমা মুক্তির আগে পূজা দিতে গিয়েছিলেন দেব-শুভশ্রী। সঙ্গে ছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায় ও রানা সরকার। এই দিন লাল শাড়িতে সেজে ছিলেন অভিনেত্রী। সেদিন নজর কেড়েছিল নায়িকার ঘাড়ে আঁকা উল্কি।

এর পরেই প্রশ্ন ওঠে—কার নামে ট্যাটু করিয়েছেন অভিনেত্রী? ভারতের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, এটা প্রায় সাত আট বছর আগের করা। এতদিন বাদে সবার নজর পড়েছে জেনে অবাক হলাম। এই ট্যাটুতে লেখা রয়েছে মিসেস চকো।

জানা যায়, স্বামীর পদবিকে সঙ্গে নিয়েই এই ট্যাটু তৈরি করেছেন শুভশ্রী। তবে অভিনেত্রীর এই ট্যাটু দেখে অনেকেই এনেছেন দীপিকা পাড়ুকোনের প্রসঙ্গ। রণবীর কাপুরের প্রেমিকা থাকাকালীন ঠিক এমনই একটি ট্যাটু করিয়েছিলেন দীপিকা। যদিও সেটি এখন নেই। শুভশ্রীর এই ট্যাটু দেখে অনেকেরই দীপিকার পুরোনো ট্যাটুর কথা মনে পড়ে গেছে।

এই শাখার আরও খবর

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au