সর্বশেষ

ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটারদের পাশে তামিম ইকবাল

  • 2:38 am - August 20, 2025
  • পঠিত হয়েছে:৯৩ বার
ফিজিকালি চ্যালেঞ্জ ক্রিকেটারদের জন্য আরো বিনিয়োগ চান তামিম। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২০ আগস্ট-আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগেই অবসরের ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। তবে চালিয়ে যাচ্ছিলেন ঘরোয়া ক্রিকেট, অবশ্য সেখানেও অসুস্থতার কারণে অনেকদিন ধরেই খেলতে পারছেন না। তবে ক্রিকেট সংশ্লিষ্ট বিভিন্ন কাজে এখনো সরব তামিম।

বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্ক দেখতে তামিম যান ফিজিকালি চ্যালেঞ্জড ক্রিকেটারদের ইনডোরে। তামিমের মতে তাদের (ফিজিকালি চ্যালেঞ্জড ক্রিকেটার) জন্য বিসিবির আরো বেশি বিনিয়োগ করা উচিত।

তিনি বলেন, আমরা ক্রিকেটে বা ক্রিকেট বোর্ড নিয়ে অনেক কথা বলি। আমার কাছে মনে হয় তাদের এখানেও অনেক বেশি বিনিয়োগ করা উচিত। কারণ আপনি যদি চিন্তা করেন, কী চাওয়া তাদের? কোনো কিছুই না। পরিবার বলেন বা তাদের চাওয়া-পাওয়া একটাই, সেটা হলো ক্রিকেটকে বেশি ভালোবাসে তারা।

দেশের ক্রিকেটের উন্নতিতে যেকোনো সময় তামিমকে ডাকলেই পাওয়া যাবে বলে জানিয়েছেন, আপনারা সবাই ভালো। আমি সব সময় একটা কথা বলি যে ক্রিকেটের জন্য ক্রিকেটারদের জন্য যখনই আমার কোনো ধরনের সাহায্যের কথা বলেন বা কোনোভাবে যদি অবদান রাখতে পারি, আপনারা সব সময় আমাকে পাবেন।

তামিমের মতে সব সময় নিজেদের জায়গা থেকে সেরাটা দিতে হবে, অনেক উদাহরণ আছে। বাংলাদেশে যারা আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন অনূর্ধ্ব-১৯ থেকে বাদ পড়েছেন। অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৫ থেকে বাদ পড়েছেন। বয়স ভিত্তিক ক্রিকেট খেলেননি। কিন্তু জাতীয় দলে প্রতিনিধিত্ব করেছেন। জাতীয় দলে খেলে একটা ম্যাচ পর বাদ পড়েছেন। তিন বছর পর ফিরে ১০ বছর খেলেছেন। তাই একটা জিনিস আপনাদের বলব, যা-ই হোক, আপনারা সেরাটা দেওয়ার চেষ্টা করবেন। যদি ভালো না হয়, কোনো সমস্যা নেই। সব সময় আপনারা সুযোগ পাবেন। ঠিক আছে।

এই শাখার আরও খবর

রাশিয়ায় তুষারধসে নিহত ১১ পর্বতারোহী

রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্ডিনো-বাল্কারিয়া অঞ্চলে ভয়াবহ তুষারধসে অন্তত ১১ জন পর্বতারোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় জরুরি পরিষেবা। রোববার…

পুরনো উইকিতে হাজারো এআই এজেন্টের গোপন যোগাযোগ

জার্মানির প্রায় ২৫ বছরের পুরনো একটি প্রোগ্রামিং উইকি হঠাৎ করেই হাজারো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের যোগাযোগকেন্দ্রে পরিণত হয়েছিল। ২০২৬ সালের মে থেকে জুনের শেষ…

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…

নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…

আইএসবিরোধী লড়াইয়ের পর সিরিয়ার নতুন ব্যবস্থায় জায়গা খুঁজছে কুর্দি নারী যোদ্ধারা

সিরিয়ার নতুন নিরাপত্তা কাঠামোয় নিজেদের অবস্থান নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কুর্দি নারী যোদ্ধাদের সংগঠন উইমেন’স প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজে। সংগঠনটির কমান্ডার নওরুজ আহমেদ জানিয়েছেন,…

মিস ওয়ার্ল্ডে তৃতীয় হয়ে সাফল্য মালয়েশিয়াকে উৎসর্গ তানুসিয়ার

মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নিজের সাফল্য মালয়েশিয়ার জনগণকে উৎসর্গ করেছেন দেশটির প্রতিযোগী তানুসিয়া চেট্টি। ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তৃতীয়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au